একনজরে

10/recent/ticker-posts

FIFA World Cup Halftime Show ফিফা বিশ্বকাপ ফাইনালে প্রথমবার বিশেষ হাফটাইম শো। মঞ্চ মাতাবে Madonna, Shakira এবং BTS মহাতারকারা


খোশখবর ডেস্কঃ আগামী ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটতে শুরু করেছে বিশ্ব। এবারের বিশ্বকাপ ফাইনালে এক ঐতিহাসিক বিনোদনের সাক্ষী হতে চলেছে গোটা পৃথিবীর মানুষ। প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো। আর সেই মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির থাকবেন বিশ্ব সংগীতের তিন মহাতারকা — ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে ফিফা।


এই ঐতিহাসিক অনুষ্ঠানের কিউরেশনের দায়িত্বে রয়েছেন Chris Martin। ফিফা এবং Global Citizen যৌথভাবে এই আয়োজনের ঘোষণা করেছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে ম্যাডোনা, শাকিরা এবং BTS –এর মত এমন শিল্পীদের উপস্থিতি সত্যিই ঐতিহাসিক বলে জানিয়েছেন ফিফা সভাপতি Gianni Infantino।


ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে এই হাফটাইম শো শুধু বিনোদনের জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি বড় সামাজিক উদ্যোগও। বলা হয়েছে “FIFA Global Citizen Education Fund”-এর জন্য অর্থ সংগ্রহ করাই এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য। এই তহবিলের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা এবং ফুটবল খেলার সুযোগ বাড়িয়ে দেওয়া। তথ্য অনুযায়ী ইতিমধ্যেই প্রায় ৩ কোটি মার্কিন ডলার সংগ্রহ হয়েছে। এছাড়া বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে দেওয়া হবে।

গুগলে আরও খোশখবর 


শিল্পী Shakira জানিয়েছেন, তিনি এই বিশ্বকাপের জন্য তৈরি তাঁর নতুন গান “Dai Dai” পরিবেশন করবেন। শাকিরার কথায়, “আমি সারাজীবন দু’টি কাজ করেছি — গান তৈরি এবং স্কুল গড়া। বিশ্বকাপের মঞ্চে এই দুই পথ এক হয়ে যাচ্ছে।” 


 অন্যদিকে BTS জানিয়েছে, “সংগীত হল আশা ও সম্প্রীতির সার্বজনীন ভাষা। শিশুদের শিক্ষার স্বার্থে বিশ্বের কোটি মানুষের সঙ্গে এই মঞ্চে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।” কাজেই একথা বলাই যায় যে বিশ্বকাপ ফাইনালের এই প্রথম হাফটাইম শো যে শুধু ফুটবল ইতিহাসেই নয়, বিশ্ব সংস্কৃতি ও মানবকল্যাণের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিতে চলেছে।

তথ্যঃ fifa.com

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code