খোশখবর ডেস্কঃ মানুষের ব্রেনস্টেমের বিশ্বের সবচেয়ে বিস্তারিত ৩ডি অ্যাটলাস তৈরি করে নজির গড়ল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সুধা গোপালাকৃষ্ণান ব্রেন সেন্টার (এসজিবিসি) এই অত্যাধুনিক অ্যাটলাসটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বিস্তারিত ত্রিমাত্রিক (৩ডি) মানব ব্রেনস্টেম অ্যাটলাস অ্যাঙ্কর (ANCHOR - Atlas of Neurochemical Characterisation of the Human Brainstem with 3D Reconstruction) প্রকাশ করেছে।
আইআইটি মাদ্রাজ কেন্দ্রটির উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্রেন ইমেজিং ও কম্পিউটিং প্ল্যাটফর্ম সম্পূর্ণ মানব মস্তিষ্ককে কোষ-স্তরের বিশদ তথ্যসহ ৩ডি অ্যাটলাসে রূপান্তর করতে সক্ষম হয়েছে যা মানব মস্তিষ্ক গবেষণায় নজির গড়বে। ৫ থেকে ৭ জুন আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে অনুষ্ঠিত তৃতীয় BRICS Neuroscience Symposium-এ আনুষ্ঠানিকভাবে ANCHOR উন্মোচন করা হয়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন এই মানচিত্রগুলি ব্রেনস্টেমের ক্ষতিগ্রস্ত অংশে কোন নির্দিষ্ট কোষগোষ্ঠী আক্রান্ত হয়েছে তা শনাক্ত করতে সাহায্য করবে। এটি একটি বহুমাত্রিক কাঠামো, যেখানে এমআরআই, হিস্টোলজি এবং মস্তিষ্কের রাসায়নিক স্থাপত্যের বিস্তারিত তথ্য একত্রিত করা হয়েছে - যা ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তথ্যঃ ডিডিনিউজ
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)
0 মন্তব্যসমূহ