একনজরে

10/recent/ticker-posts

Why International Yoga Day ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’? জানেন কেন বিশ্বজুড়ে পালিত হয় এই দিন?

 


খোশখবর ডেস্কঃ আজকের জটিল জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের এই সময়ে ক্রমেই যোগ ব্যায়াম নিয়ে সচেতন হচ্ছে মানুষ। নিয়মিত যোগ ব্যায়াম শারীরিক নমনীয়তা ও পেশির শক্তি বাড়ায়, মানসিক চাপ ও উদ্বেগ কমায়। নিয়ম মেনে যোগ ব্যায়াম করলে তা মনকে শান্ত ও ফুরফুরে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।


প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) হিসেবে পালিত হয়। আসলে আন্তর্জাতিক যোগ দিবস হল যোগ ব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক যোগ দিবস রাষ্ট্রসঙ্ঘে ভারতের একটি প্রস্তাব থেকে বিশ্বব্যাপী স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সচেতনতার আন্দোলনে পরিণত হয়েছে।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর এই প্রস্তাবে রেকর্ড সংখ্যক ১৭৭টি সদস্য রাষ্ট্র সহ-প্রস্তাবক হিসেবে সমর্থন জানায়, যা রাষ্ট্রসঙ্ঘের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ সমর্থিত প্রস্তাবগুলির একটি। প্রস্তাবটি উত্থাপনের মাত্র ৯০ দিনের মধ্যেই অনুমোদিত হয়।


সেই সিদ্ধান্ত অনুসারে ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন হতে এই বিশ্ব দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের ১২তম বর্ষ উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য হল ‘Yoga for Healthy Ageing’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। আসলে যোগ হল মন, শরীর ও আত্মার মধ্যে সমন্বয় সাধনের প্রতীক। বর্তমানে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপকারিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যোগচর্চা করা হয়।

কেন ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে বেছে নেওয়া হয়েছে তার কারণ হিসেবে বলা হয় যে ২১ জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন বা গ্রীষ্মকালীন অয়নান্ত (Summer Solstice)। এটি আলো, শক্তি, পুনর্জাগরণ এবং ভারসাম্যের প্রতীক - আধ্যাত্মিক পরম্পরায় এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় ঐতিহ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন অয়নান্তের পর শুরু হয় দক্ষিণায়ন, যা আধ্যাত্মিক সাধনা ও আত্ম-অনুসন্ধানের জন্য শুভ সময় বলে মনে করা হয়।


যোগশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী ‘শিব’কে ‘আদিযোগী’ বা প্রথম যোগী হিসেবে মানা হয়। তাঁর শিষ্যদের যোগবিদ্যা প্রদান শুরু করেছিলেন। প্রায় ৫,০০০ বছরেরও বেশি প্রাচীন এই ভারতীয় সাধনা-পদ্ধতিতে শারীরিক ব্যায়াম, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, ধ্যান এবং মনের সমন্বয় হয়। আজকের দ্রুতগতির জীবনে যোগ শুধু একটি ব্যায়াম নয়, সুস্থ জীবনযাপনের পথ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code