খোশখবর ডেস্কঃ প্রাইড মান্থ আসলে সমকামী অধিকার ও মুক্তির দাবিতে সংঘটিত এক ধারাবাহিক আন্দোলনের ফসল। প্রতি বছর জুন মাসজুড়ে এই প্রাইড মান্থ উদযাপিত হয়। এটি লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং কুইয়ার বা LGBTQ+ সম্প্রদায়ের ইতিহাস, সংগ্রাম, অধিকার ও সামাজিক স্বীকৃতির পথচলাকে স্মরণ করার মাস। এই মাস মানুষকে নিজের পরিচয়, ব্যক্তিত্ব এবং বৈচিত্র্য নিয়ে গর্ব করার বার্তা দেয়।
কীভাবে এল এই প্রাইড মান্থ? প্রতি বছর জুন মাসে LGBTQ+ সম্প্রদায় এবং তাদের সমর্থকেরা ১৯৬৯ সালের স্টোনওয়াল বিদ্রোহকে স্মরণ করেন। কী সেই বিদ্রোহ? আজকের আধুনিক আমেরিকাতেও ১৯৫০ ও ১৯৬০-এর দশকে সমকামিতা নিয়ে প্রকাশ্যে কথা বলা বা নিজের পরিচয় প্রকাশ করা সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। সেই সময় সমকামিতাকে ট্যাবু এবং মানসিক রোগ হিসেবে দেখা হত।
এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অনেকে। ১৯৬৯ সালে নিউ ইয়র্কের স্টোনওয়াল ইন নামের একটি গে বারে পুলিশের ধারাবাহিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ থেকেই স্টোনওয়াল বিদ্রোহের শুরু হয়। এই সময় অনেকেই প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে শুরু করেন। ৬ দিনের এই আন্দোলন LGBTQ+ অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।
১৯৭০ সালে স্টোনওয়াল বিদ্রোহের প্রথম বার্ষিকীতে ২৮ জুন নিউ ইয়র্কে প্রথম প্রাইড প্যারেড বা ‘গে লিবারেশন মার্চ’ হয়। LGBTQ+ আন্দোলনের প্রতীক রংধনু পতাকা ১৯৭৮ সালে তৈরি করেন গিলবার্ট বেকার। ১৯৯৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রথম জুন মাসকে ‘গে অ্যান্ড লেসবিয়ান প্রাইড মান্থ’ হিসেবে স্বীকৃতি দেন।
গুগলে আরও খোশখবর
সেই শুরু, এরপর পরবর্তী কয়েক দশকে গোটা বিশ্বজুড়েই LGBTQ+ অধিকার আন্দোলনের প্রতি সমর্থন ক্রমেই বেড়েছে। ১৯৭০ ও ১৯৮০-এর দশক, ১৯৯০ ও ২০০০-এর দশক পেরিয়ে প্রাইড মান্থ এখন বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। বর্তমানে আমেরিকাসহ বিশ্বের বহু দেশেই প্রাইড মান্থ উদযাপিত হয়।
তথ্যঃ daysoftheyear এবং উইকিপিডিয়া
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)
.png)
.png)
0 মন্তব্যসমূহ