খোশখবর ডেস্কঃ ফের যেন রেগে উঠেছে আমাদের সবচেয়ে কাছের তারা সূর্য। একের পর এক বিস্ফোরণ ঘটে চলেছে সূর্যের পেটের ভেতর। তার জেরে সূর্যে ফের শুরু হয়েছে তীব্র সৌরঝড়। একের পর এক শক্তিশালী সৌর শিখা (সোলার ফ্লেয়ার) ছুড়ে দিচ্ছে সে তার আশপাশে। আর এর ফলে শক্তিশালী রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়ে পৃথিবীজুড়ে।বিপদের ঝুঁকিতে রয়েছে ভারতও। ইতিমধ্যেই তা নিয়ে সতর্ক করেছে ইসরো।
গুগলে আরও 'খোশখবর'
সূর্যে শুরু হয়েছে তীব্র সৌরঝড়
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী সূর্যের একটি জটিল চৌম্বকীয় সানস্পট ক্লাস্টার—অ্যাক্টিভ রিজিয়ন ১৪৩৬৬ হঠাৎ করে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক দিনে এই অঞ্চল থেকে একের পর এক বিস্ফোরণ এবং অত্যন্ত শক্তিশালী সৌর শিখা নির্গত হয়েছে। নাসার তথ্য এই ফ্লেয়ারগুলি ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ তীব্রতায় পৌঁছেছিল। সূর্য প্রায় প্রতি ১১ বছর অন্তর এমন তীব্র সৌরঝড় চক্রের মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় সোলার ম্যাক্সিমাম। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি এই সব বিস্ফোরণ সরাসরি পর্যবেক্ষণ করে দেখছে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী সূর্যের একটি জটিল চৌম্বকীয় সানস্পট ক্লাস্টার—অ্যাক্টিভ রিজিয়ন ১৪৩৬৬ হঠাৎ করে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক দিনে এই অঞ্চল থেকে একের পর এক বিস্ফোরণ এবং অত্যন্ত শক্তিশালী সৌর শিখা নির্গত হয়েছে। নাসার তথ্য এই ফ্লেয়ারগুলি ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ তীব্রতায় পৌঁছেছিল। সূর্য প্রায় প্রতি ১১ বছর অন্তর এমন তীব্র সৌরঝড় চক্রের মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় সোলার ম্যাক্সিমাম। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি এই সব বিস্ফোরণ সরাসরি পর্যবেক্ষণ করে দেখছে।
ঢুকে পড়ুন আমাদের ইউটিউবের দুনিয়ায়
বিপদ হতে পারে পৃথিবীর
তীব্র সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে এলে ব্যাপক ক্ষতি হতে পারে। এত শক্তিশালী সৌর শিখা থেকে বিপুল পরিমাণ তড়িৎচৌম্বক বিকিরণ বের হয়, যা আলোর গতিতে পৃথিবীতে পৌঁছে যায়। সরাসরি মানুষের ক্ষতি না করলেও, এগুলি পৃথিবীর উপরের বায়ুমণ্ডলের বৈদ্যুতিক স্তর—আয়নোস্ফিয়ার—কে মারাত্মকভাবে অস্থির করে তোলে। একই সঙ্গে দেখা যায় তীব্র অরোরা।
এসবের ফলে স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে, টেলিভিশন ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়, প্রভাব পড়ে রাডার ও বিদ্যুৎ গ্রিডে। যার জেরে ভারতের ইসরো-সহ বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা সতর্কতা জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হলে শক্তিশালী রেডিও ব্ল্যাকআউট দেখা দিতে পারে।
আরও ভিডিও
কতটা বিপদ ভারতের?
ইসরো জানিয়েছে,প্রবল সৌরঝড় পৃথিবীর উপরে থাকা স্যাটেলাইট পুড়িয়ে দিতে পারে। এতে টেলিভিশন সিগন্যাল ব্যাহত হওয়ার পাশাপাশি রাডার ও বিদ্যুৎ গ্রিডেও গুরুতর প্রভাব পড়তে পারে। ভারতের ৫০টিরও বেশি কার্যকরী স্যাটেলাইটকে নজরদারিতে রাখা হয়েছে। সৌর কার্যকলাপ বেড়ে যাওয়ায় যোগাযোগ, ন্যাভিগেশন এবং স্যাটেলাইট পেলোডে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। যেকোনও অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা রয়েছে।
তথ্য দিচ্ছে ভারতের আদিত্য-এল১
সূর্যকে পর্যবেক্ষণের জন্যই তৈরি ভারতের মিশন আদিত্য-এল১ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে থেকে এই মহাকাশযান পৃথিবী-সূর্য L1 লাগ্রাঞ্জ পয়েন্টে থেকে সূর্যের বিস্ফোরণগুলি আগাম পর্যবেক্ষণ করতে পারে।
আদিত্য-এল১ থেকে পাওয়া প্রায় রিয়েল টাইম তথ্যের মাধ্যমে সৌর বিকিরণ, চৌম্বক ক্ষেত্র ও শক্তিশালী কণার মাত্রা মাপা যাচ্ছে।এর ফলে ইসরোর পক্ষে আগাম সতর্কতা জারি করার পাশাপাশি মহাকাশে গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা করাও সম্ভব হচ্ছে।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ