একনজরে

10/recent/ticker-posts

Simple 3 Habits ১১১ বছরেও সুস্থ জীবন, দীর্ঘায়ুর রহস্য জানালেন আমেরিকার প্রবীণতম ব্যক্তি


খোশখবর ডেস্কঃ সুস্থ জীবন কে না চায়? অনেকেই বলেন বেশি বয়সেও সুস্থ থাকতে হলে নিয়মিত হালকা ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে সক্রিয় থাকা সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও অত্যন্ত জরুরি বলে জানান চিকিৎসকেরা। তবে এবার দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য আসলে কী তা নিজের উদাহরণ দিয়েই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক শতায়ু।


১১১ বছর বয়সী লুইস কানোকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবীণতম জীবিত ব্যক্তি বলে মনে করা হয়। তিনি কীভাবে এতদিন তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন নিয়ে বেঁচে আছেন তার রহস্য জানতে আগ্রহের শেষ নেই। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন জটিল কোনও নিয়ম নয়—মাত্র তিনটি সহজ অভ্যাসই তাঁকে এতদিন সুস্থ রেখেছে।

গুগলে আরও খোশখবর 


এতদিন সুস্থভাবে বেঁচে থাকা মানুষ হিসেবে লুইস কানো এলাকায় সেলিব্রিটির মর্যাদা পান। ১৯১৪ সালের ৯ ডিসেম্বর কলম্বিয়ায় জন্ম হওয়া লুইস কানো বিশ্বের প্রবীণতম মানুষের তালিকায়ও স্থান করে নিয়েছেন। দীর্ঘায়ুর হওয়ার রহস্য প্রকাশ করতে গিয়ে আধুনিক স্বাস্থ্য ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ানো নয়, বরং সারা জীবন তিনটি সহজ নিয়ম মেনে চলার কথা বলেছেন।


তিনটি সহজ নিয়ম হল - মদ্যপান ও ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকা, প্রতিদিন পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করা এবং ভালো আচরণ বজায় রাখা। এছাড়াও জীবনযাপনে সরলতা, সবজি-ভিত্তিক খাদ্যাভ্যাস, বয়সকাল পর্যন্ত বাগান করা মাছ ধরা ইত্যাদি অর্থাৎ নিজের মত করে কাটানোকে দীর্ঘায়ুর হওয়ার রাস্তা বলে জানিয়েছেন তিনি। পরিবারের স্নেহ-ভালোবাসাকে তিনি তাঁর সুখে থাকা ও দীর্ঘায়ুর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code