খোশখবর ডেস্কঃ যোগাযগের সুবিধের জন্য বড় বড় শহরেই তৈরি হয় বিমানবন্দর। অর্থাৎ একটা শহরের পেটের ভেতরেই অন্য কিছুর সঙ্গে থাকে এয়ারপোর্টও। বিমান পরিবহন শুধু ভ্রমণ নয়, এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরগুলোর আয়তন, পরিকাঠামো এবং ক্ষমতাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন কোটি কোটি যাত্রী এবং বিপুল পরিমাণ পণ্য এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মাধ্যমেই।
তবে এইসব বিমানবন্দরগুলোকে নানা ভাবে ভাগ করা যায়। কোনও বিমানবন্দর আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড়, আবার কোনটি যাত্রীসংখ্যার বিচারে অনেক অনেক বড়। কোনটি আবার স্থাপত্যে, সৌন্দর্যে সকলকে তাক লাগিয়ে দেবে। হিসেব মত জমির আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হলো সৌদি আরবের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর (King Fahd International Airport)। আবার ২০২৫ সালের হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হলো হার্টসফিল্ড–জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর।
আকারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর
জমির আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হল কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর (King Fahd International Airport), যা সৌদি আরবের দাম্মামে অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৭৭৬ বর্গকিলোমিটার। এর বিস্তার প্রায় নিউ ইয়র্ক শহরের সমান। তবে এই বিশাল এলাকার একটি বড় অংশ ভবিষ্যৎ সম্প্রসারণ ও অন্যান্য ব্যবহারের জন্য সংরক্ষিত। তবে আকারে এত বড় হওয়া সত্ত্বেও যাত্রী চলাচলের দিক থেকে এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে নেই।২০২৫ সালের তথ্য অনুযায়ী জমির আয়তনের ভিত্তিতে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর পরবর্তী ৯টি বিমানবন্দরের তালিকা তুলে ধরা হলো।
২. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর (DEN), মার্কিন যুক্তরাষ্ট্র - আয়তন ১৩৫.৭ বর্গ কিলোমিটার - এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরও।
৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (DFW), মার্কিন যুক্তরাষ্ট্র - আয়তন ৬৯.৬ বর্গ কিলোমিটার - বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম।
৪. অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর (MCO), মার্কিন যুক্তরাষ্ট্র - আয়তন ৬৯.৬ বর্গ কিলোমিটার - এটি ফ্লোরিডার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর
৫. ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর (IAD), মার্কিন যুক্তরাষ্ট্র - আয়তন ৫২.৬ বর্গ কিলোমিটার - যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অন্যতম আন্তর্জাতিক প্রবেশদ্বার।
৬. বেজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর (PKX), চিন -আয়তন ৪৭ বর্গ কিলোমিটার - নকশার কারণে এটি ‘স্টারফিশ’ এয়ারপোর্ট" নামেও পরিচিত।
৭. জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দর (IAH), মার্কিন যুক্তরাষ্ট্র – আয়তন ৪৪.৫ বর্গ কিলোমিটার - লাতিন আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংযোগস্থল।
৮. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (PVG), চিন -আয়তন ৪০ বর্গ কিলোমিটার - এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী ও কার্গো পরিবহন কেন্দ্র
৯. কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর (CAI), মিশর - আয়তন ৩৭ বর্গ কিলোমিটার - মিশর ও উত্তর আফ্রিকার সবচেয়ে বড় এবং ব্যস্ততম বিমানবন্দর।
১০. সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর (BKK), থাইল্যান্ড -আয়তন ৩২.৪ বর্গ কিলোমিটার - বর্তমানে থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর
২০২৫ সালের হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড–জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২০ সালে কোভিড কাল বাদে ১৯৯৮ সাল থেকে এই বিমানবন্দরটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, শহরভিত্তিক বিমানবন্দর ব্যবস্থার দিক থেকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহর হলো লন্ডন, যেখানে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মিলিত যাত্রীসংখ্যা বিশ্বের সর্বোচ্চ।
২০২৫ সালের হিসেব অনুযায়ী বিশ্বের শীর্ষ ৫০ ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ১৪টি বিমানবন্দর, চিনে – ১২টি,ভারত – ২টি, স্পেন – ২টি এবং তুরস্কে ২টি।
তথ্যঃ উইকিপিডিয়া, এনডিটিভি ডট কম ও স্কাইআর্ট ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ