খোশখবর ডেস্কঃ কথায় বলে মরা হাতি লাখ টাকা। এবার এ প্রবাদের প্রমাণ দিয়ে দিল অ্যাপল-এর একটি পুরনো কম্পিউটার। সদ্য অ্যাপলের প্রথম দিকের তৈরি অ্যাপল-১ (Apple-1) কম্পিউটার নিলামে বিক্রি হল ১১ লক্ষ ৫০ হাজার ডলারে। এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিকভাবে বাজারে আসা অ্যাপল-১ কম্পিউটারের ক্ষেত্রে এটি একটি বিশ্বরেকর্ড।
কেন অ্যাপলের এই পুরোনো কম্পিউটার বিক্রি নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্বজুড়ে। আসলে ১৯৭৬ সালে তৈরি এই কম্পিউটারটির বিশেষত্ব শুধু এর বয়স নয়। এর মাদারবোর্ডে রয়েছে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর। পাশাপাশি, কম্পিউটারটির আদি মালিক ফ্রেড হ্যাটফিল্ডের উদ্দেশে ১৯৭৮ সালে লেখা স্টিভ জবসের স্বাক্ষরিত একটি চিঠিও রয়েছে এর সঙ্গে।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
অথচ প্রথমে অ্যাপল – এর ব্যাপারটা ছিল একেবারে এলেবেলে। একটা গ্যারাজ থেকে শুরু হয়েছিল অ্যাপলের যাত্রা। ১৯৭০-এর দশকে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের। তাঁরা উদ্যোগ নেন পারসোনাল কম্পিউটার তৈরির। জবসের ভক্সওয়াগেন গাড়ি বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাঁরা কম্পিউটার তৈরির কাজ শুরু করেন জবসের বাবা-মায়ের গ্যারাজে। সেই প্রচেষ্টারই ফল অ্যাপল-১।
মজার কথা ‘হ্যাটফিল্ড’ অ্যাপল-১ নামে পরিচিত এই কম্পিউটারটি এখনও সম্পূর্ণ সচল। আন্তর্জাতিক নিলাম সংস্থা বনহ্যামস –এর নিলামে দুই ক্রেতার মধ্যে টানা ২৮ মিনিট ধরে দর হাঁকাহাঁটি চলে। শেষ পর্যন্ত কম্পিউটারটির দাম ওঠে ১১.৫ লক্ষ ডলারে। নিলামের আগে এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ৫ লক্ষ থেকে ৮ লক্ষ ডলার।
তথ্যঃ নিউ ইয়র্ক পোস্ট
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)
.jpg)
0 মন্তব্যসমূহ