একনজরে

10/recent/ticker-posts

Moni Shankar no more পাঠকের ভালবাসাই ছিল তাঁর আসল পুরস্কার, চৌরঙ্গীর জন অরণ্যেই সীমাবদ্ধ ছিলেন না মণিশংকর


খোশখবর ডেস্কঃ নাম মণিশংকর মুখোপাধ্যায়, পাঠক তাঁকে চিনতেন ‘শংকর’ নামে। যদিও শুধু নাম নয় বাংলা সাহিত্যের হতিহাসে পাঠক তাঁকে মনে রাখবেন মানবজীবনের গভীর অথচ অনায়াস, প্রাঞ্জল কথাকার হিসেবে। শহর জীবনের আলো-ছায়া, ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা, মানুষের জানা-অজানার পথকে তিনি যেভাবে তাঁর কলমের ছোঁয়ায় নাড়িয়ে দিয়েছেন তা বাংলা সাহিত্যে আর কারও লেখনীতে সেভাবে ধরা পড়েনি। থেমে গেল সেই কলমেরই চলন। মণিশংকর মুখোপাধ্যায়ের ( ১৯৩৩-২০২৬) প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যজগৎ। তাঁর প্রয়াণে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৩ সালে বনগাঁয় জন্ম মণিশংকর মুখোপাধ্যায়ের। কিশোর বয়সেই হারিয়েছেন বাবাকে। সহায় সম্বলহীন অবস্থায় কঠিন বাস্তবে বেছে নিয়েছেন নানারকম জীবিকা। অফিসের কেরানি থেকে হকারিও করেছেন সবই। প্রথম উপন্যাস ‘কত অজানারে’র মাধ্যমেই সাহিত্যের জগতে আত্মপ্রকাশ তাঁর। একের পর এক সৃষ্টি করেছেন 'চৌরঙ্গী' , 'সীমাবদ্ধ' 'জন অরণ্য' কালজয়ী সাহিত্য। প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে তাঁর অনবদ্য লেখনী।



তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ছবি ‘চৌরঙ্গী’ ১৯৬৮ সালে মুক্তি পায়। ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাস নিয়ে সিনেমা করেন সত্যজিৎ রায়। লেখক হিসেবে অসম্ভব জনপ্রিয় হলেও পুরস্কার সেভাবে আসে নি তাঁর কাছে। অথচ তাঁর বই মানেই যেন বেস্টসেলার। অনেকের অভিযোগ বড় দেরি করে, ২০১৪ সালে প্রকাশিত ‘একা একা একাশি’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন মানুষের ভালবাসা পাওয়া এই লেখক।


তাঁর লেখনী মানেই ম্যাজিক। নগর জীবন থেকে মানবজীবন, স্থানীয় ইতিহাস থেকে আধ্যাত্মিক প্রভাব সবেতেই স্বচ্ছন্দে বিচরণ করেছেন তিনি। সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা সম্ভবত তাঁর মত করে আর কেউ লিখবেন না।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code