একনজরে

10/recent/ticker-posts

World's Population and Social Media ডিজিটাল আসক্তি! ২০২৮ সালের মধ্যে বিশ্বের ৮০% মানুষ ঢুকে পড়বে সোশ্যাল মিডিয়ায়


খোশখবর ডেস্কঃ সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারছে না বিশ্বের বহু মানুষ। Statista Market Insights-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ৫ বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন — যা বৈশ্বিক অনুপ্রবেশের হার প্রায় ৭১ শতাংশ। পূর্বাভাস বলছে আর বছর দুয়েক, সোশ্যাল মিডিয়া ছুঁয়ে ফেলবে বিশ্বের ৮০% মানুষকে। ২০২৯ সালের মধ্যে এই হার বেড়ে ৮২.৬ শতাংশে পৌঁছাতে পারে।


বলা হচ্ছে ২০০৪ সালে চালু হওয়া ফেসবুক-ই সেই প্ল্যাটফর্ম যা সোশ্যাল মিডিয়াকে মূলধারায় নিয়ে আসে। ২০০৪ সালে হার্ভার্ড-এ একটি ছোট পরীক্ষামূলক প্রয়াস হিসেবে যাত্রা শুরু করেছিল Facebook। খুব অল্প সময়েই এটি তার সময়ের সবচেয়ে প্রভাবশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত হয়। আজ এক্স( টুইটার ২০০৬) ও ইন্সটাগ্রাম (২০১০)-সহ একাধিক প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

গুগলে আরও খোশখবর 


Statista Market Insights-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ৫ বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন — যা বৈশ্বিক অনুপ্রবেশের হার প্রায় ৭১ শতাংশ। পূর্বাভাস বলছে, ২০২৯ সালের মধ্যে এই হার বেড়ে ৮২.৬ শতাংশে পৌঁছাতে পারে।



দেখুন আরও ভিডিও 


সোশ্যাল মিডিয়ায় এই বেড়ে চলা আসক্তি কী আগামীদিনের মানুষকে বিপদে ফেলবে? কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দ্রুত বৃদ্ধির ফলে মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আইন করে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে। ইউরোপের বিভিন্ন দেশ একই ধরনের পদক্ষেপের কথা ভাবছে। ব্রাজিলও ২০২৬ সালের মার্চ থেকে প্রায় সেইরকম বিধিনিষেধ কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code