একনজরে

10/recent/ticker-posts

Mission LiFE Lifestyle for Environment বিদ্যালয়েই পরিবেশ সচেতনতা শিবির, অংশ নিয়ে খুশি ছাত্রীরা


খোশখবর ডেস্কঃ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় এবং Mission LiFE (Lifestyle for Environment) কর্মসূচির আওতায় রিষড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সারাদিনব্যাপী পরিবেশ সচেতনতা শিবির। বিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

গুগলে আরও খোশখবর 


শিবিরে মূলত “জলাভূমি সংরক্ষণ” এবং “প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার” বিষয়কে কেন্দ্র করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ সন্দীপন চক্রবর্তী। 



এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার পরিবেশকর্মী শ্রী শুভেন্দু গাঙ্গুলী এবং শ্রী দীপঙ্কর পোড়েল। বক্তারা পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্যের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর আলোকপাত করেন।


ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code