একনজরে

10/recent/ticker-posts

World Hippopotamus Day কেন পালন করা দরকার বিশ্ব জলহস্তী দিবস


খোশখবর ডেস্কঃ বিশাল আকার ও আক্রমণাত্মক স্বভাবের জন্য পরিচিত হলেও, জলহস্তী (হিপোপটামাস) আজ অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের ক্রমবর্ধমান হুমকির মুখে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) জলহস্তীকে “Vulnerable” বা বিপদে থাকা প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। অথচ হাতির তুলনায় জলহস্তী কম আন্তর্জাতিক সুরক্ষা পায়।

গুগলে আরও 'খোশখবর'


আফ্রিকায় পাওয়া যায় দুই প্রজাতির জলহস্তী — সাধারণ জলহস্তী (Common Hippo) আর পিগমি জলহস্তী (Pygmy Hippopotamus)। বিশ্ব জলহস্তী দিবস পালিত হয় ১৫ ফেব্রুয়ারি। একসময় আফ্রিকায় জলহস্তীর সংখ্যা ছিল প্রায় ১,৫৭,০০০ (২০০৪ সালে)। কিন্তু সাম্প্রতিক হিসাব বলছে, বন্য পরিবেশে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে আনুমানিক ১,১৫,০০০ – ১,৩০,০০০-এর মধ্যে।


জলহস্তী হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্থল স্তন্যপায়ী প্রাণী। বিশাল আকার সত্ত্বেও তারা স্থল ও জলে অত্যন্ত চটপটে। প্রতি বছর মানব-প্রাণী সংঘাতে বহু জলহস্তী মারা যায়। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জলহস্তীর সংখ্যা একসময় ৯৫% এর বেশি কমে গিয়েছিল। জলবায়ু পরিবর্তন, মানুষের আগ্রাসন, অবৈধ শিকার, থাকার জায়গা হারানোর ফলে জলহস্তীরা নানা ধরনের বিপদের সম্মুখীন। IUCN এবং Leibniz Institute for Freshwater Ecology and Inland Fisheries-এর এক গবেষণায় উঠে এসেছে, জলহস্তীসহ বহু মিষ্টি জলের প্রজাতি যথেষ্ট সুরক্ষা পাচ্ছে না।

ঢুকে পড়ুন আশ্চর্য কোটেশন সাইটে 

জলহস্তীরা প্রকৃতির “Ecosystem Engineer” বা বাস্তুতন্ত্র ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন তাদের পুষ্টিসমৃদ্ধ মল বা বিষ্ঠা জলজ প্রাণীদের জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। মাছের সংখ্যা বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। জলজ খাদ্যশৃঙ্খলের জন্য অপরিহার্য সিলিকন পরিবহনেও ভূমিকা রাখে জলহস্তীরা। অর্থাৎ, জলহস্তী রক্ষা মানেই পুরো মিষ্টিজলের বাস্তুতন্ত্র রক্ষা।


পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code