একনজরে

10/recent/ticker-posts

World Whale Day কেন ফি বছর পালিত হয় বিশ্ব তিমি দিবস?


খোশখবর ডেস্কঃ প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় নানা দিবস। আপনি আগে না শুনে থাকলেও তারই মধ্যে উল্লেখযোগ্য হল তিমি দিবস। বিশ্ব তিমি দিবস প্রতি বছর ফেব্রুয়ারির তৃতীয় রবিবার পালিত হয়। ফলে দিনটি প্রতি বছর আলাদা তারিখে পড়ে। এবছর ২০২৬ সালে বিশ্ব তিমি দিবস (World Whale Day) পড়েছে ১৫ ফেব্রুয়ারি রবিবার।

গুগলে আরও 'খোশখবর'


হাম্পব্যাক তিমিদের (humpback whales) প্রতি মানুষের মনোযোগ ও সংরক্ষণ প্রচার করার উদ্দেশ্যে ১৯৮০ সালে হাওয়াইয়ের মাউইতে শুরু হয়েছিল এই দিন পালন। প্রথমে এক ভেবে শুরু হলেও গত প্রায় ৪০ বছরে এটি একটি আন্তর্জাতিক দিবসে পরিণত হয়েছে, যেখানে সব প্রজাতির তিমি সম্পর্কে জানা ও তা রক্ষায় উদযাপন করা হয় এবং তারা যে নানা বিপদের সম্মুখীন হয় তা নিয়ে সচেতনতা বাড়ানো হয়। এই দিনটি তিমি সম্পর্কে জানার এবং তাদের রক্ষায় আমরা কী করতে পারি তা বোঝার এক দারুণ সুযোগ করে দেয়।


কেন তিমি গুরুত্বপূর্ণ? বিজ্ঞানীরা জানাচ্ছেন তিমিরা কেবল মহাসাগরের সবচেয়ে বড় স্তন্যপায়ীই নয়, তারা সমুদ্র তন্ত্র (marine ecosystem) স্থিতিশীল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্লাস্টিক দূষণ, জাল বা জাহাজের সংঘাতের মতো বিভিন্ন কারণে তারা আজ বিপন্ন। 

বিশ্ব তিমি দিবস আমাদের মনে করিয়ে দেয় — তিমিরা শুধু বিশাল নয়, পরিবেশের জন্য অপরিহার্য। সচেতনতা ও দায়িত্বশীল আচরণই তিমি রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। বিশ্ব তিমি দিবসে, মানুষকে তিমি সম্পর্কে জানতে, মহাসাগর ও পরিবেশ রক্ষায় সচেতন হতে এবং সংরক্ষণমূলক কার্যক্রমে অংশ নিতে বলা হয়। 
তথ্যঃ worldanimalprotection.org

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code