একনজরে

10/recent/ticker-posts

Ultimate key to happiness ‘ভালো সময় কাটানো’র মধ্যেই সুখের চাবিকাঠি? সমীক্ষায় কী উত্তর দিল বিশ্ব?


খোশখবর ডেস্কঃ মানুষ কেন এবং কিসে সুখী হয় তা এখনও অজানা। মোট কথা সুখের চূড়ান্ত চাবিকাঠি এখনও আবিষ্কৃত হয়নি। তবে একথা বলা যায় যে বিভিন্ন মানুষের সুখের উৎস ভিন্ন বা আলাদা। দেখা গেছে কেউ কেউ তাদের কাজের মধ্যে আনন্দ ও তৃপ্তি খুঁজে পান, আবার কেউ সুখ খুঁজে পান নিজেদের শখ কিংবা জীবনের সম্পর্কগুলোতে। তবে সদ্য স্ট্যাটিস্টা কনজিউমার ইনসাইটস-এর এক সমীক্ষায় উঠে এসেছে যে having a good time বা ‘ভালো সময় কাটানো’র মধ্যেই অনেকে খুঁজে পেয়েছেন সুখে থাকার চাবিকাঠি।


২০২৫ সালে হওয়া এই আন্তর্জাতিক সমীক্ষায় প্রতিটি দেশে ১৮ থেকে ৬৪ বছর বয়সী ১২,০০০ থেকে ৬০,০০০ জন উত্তরদাতা ছিলেন। সমীক্ষা অনুযায়ী, জাপানি ৭৬ শতাংশ উত্তরদাতা বলেছেন যে ‘ভালো সময় কাটানো’ জীবনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের একটি। তবে দেশভেদে ফলাফল অনেকটাই আলাদা। 

গুগলে আরও খোশখবর 
 

ব্রাজিলে মাত্র ২১ শতাংশ, ভারতে ২৪ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ এবং ফ্রান্সে ৪৭ শতাংশ মানুষ ‘ভালো সময় কাটানো’র মধ্যে সুখে থাকাকে খুঁজে পেয়েছেন। সুখের সংজ্ঞা ভিন্ন হলেও, আনন্দ ভাগ করে নেওয়া এবং ভালো সময় কাটানোই যেন মানুষের জীবনে সবচেয়ে সহজ অথচ গভীর সুখের উৎস। এই ভাবনায় শীর্ষে থাকা জাপান - এর পরেই সর্বোচ্চ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (৬৬%) এবং ফ্রান্স (৪৭%)।

তথ্যঃ স্ট্যাটিস্টা ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code