একনজরে

10/recent/ticker-posts

wine sells for a record ১৯৪৫ সালের বিরল ওয়াইন বিক্রি রেকর্ড দামে, নিলামে উঠল ৮.১২ লক্ষ ডলার

খোশখবর ডেস্কঃ নিলামের বাজারে ইতিহাস তৈরি করল এক বিরল ওয়াইন। ১৯৪৫ সালের একটি ওয়াইনের বোতল বিক্রি হল রেকর্ড দামে। নিলামে এর দাম উঠেছে ৮,১২,৫০০ মার্কিন ডলার, যা এখন পর্যন্ত সবচেয়ে দামী ওয়াইন হিসেবে স্বীকৃতি পেল।

নিলাম সংস্থা Acker জানিয়েছে, ৭৫০ মিলিলিটারের এই Domaine de la Romanée-Conti 1945 বোতলটি তাদের ‘La Paulée’ নিলামে বিক্রি হয়েছে। এই ঐতিহাসিক বোতলটি মূলত ফরাসি ওয়াইন প্রস্তুতকারক Robert Drouhin-এর ব্যক্তিগত সংগ্রহ থেকে সংগৃহীত। এই তথ্য দিয়েছে ইউ পি আই ডট কম।


তথ্য অনুযায়ী এর আগে ২০১৮ সালে এক বোতল ওয়াইন ৫,৫৮,০০০ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছল ১৯৪৫ সালের এই বিরল সংগ্রহ।

কিন্তু কেন এত দাম উঠল এই ওয়াইনের বোতলের? বিশেষজ্ঞদের মতে, এই ওয়াইনের মূল্য এত বেশি হওয়ার পেছনে রয়েছে এর ঐতিহাসিক গুরুত্ব। এটি ছিল সেই শেষ ভিন্টেজ, যা উৎপাদিত হয়েছিল সেই আঙুর গাছ থেকে যা ফিলোক্সেরা রোগ, দুই বিশ্বযুদ্ধ এবং বারগান্ডি অঞ্চলের দীর্ঘ ইতিহাস অতিক্রম করে টিকে ছিল।


খুব সীমিত সংখ্যায় উৎপাদনের ফলে বর্তমানে এই ধরনের বোতল অত্যন্ত দুর্লভ। ফলে বিশ্বজুড়ে সংগ্রাহকদের কাছে এর চাহিদা বিপুল। প্রি-ফিলোক্সেরা যুগের আঙুর থেকে তৈরি হওয়ায় এই ওয়াইনের স্বাদ অনন্য —যা একে বিশ্বে সবচেয়ে কাঙ্ক্ষিত ওয়াইনগুলির মধ্যে একটি করে তুলেছে।

তথ্যঃ ইউ পি আই ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code