খোশখবর ডেস্কঃ বিশ্বের বহু দেশে মানুষের ব্যক্তিগত আগ্রহের তালিকায় রাজনীতির অবস্থান বেশ নিচের দিকে। সম্প্রতি প্রকাশিত Statista Consumer Insights–এর এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিশ্বের ৩৪টি দেশে এই সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ১৮টি জনপ্রিয় আগ্রহের বিষয়ের মধ্যে অধিকাংশ দেশেই রাজনীতি নিচের সারিতে রয়েছে। বিশেষ করে ভারত, মালয়েশিয়া, সৌদি আরব –এ রাজনীতির অবস্থান ছিল ১৬তম।
সমীক্ষা অনুযায়ী, একই র্যাঙ্কিং হলেও দেশভেদে রাজনৈতিক আগ্রহের হার ভিন্ন। যেমন ফ্রান্সে ২০ শতাংশ মানুষ রাজনীতিতে আগ্রহী, যা সেখানে ১৫তম স্থানে। অন্যদিকে মেক্সিকোতে ২৭ শতাংশ মানুষ রাজনীতিকে আগ্রহের বিষয় হিসেবে উল্লেখ করেছেন, যার অবস্থান ১৩তম।
আমেরিকায় ২৪ শতাংশ মানুষ রাজনীতি ও সমসাময়িক ঘটনাবলিতে আগ্রহ দেখিয়েছেন। সবচেয়ে বেশি রাজনৈতিক আগ্রহ লক্ষ্য করা গেছে ব্রাজিলে। সেখানে ৪১ শতাংশ উত্তরদাতা রাজনীতিকে নিজেদের আগ্রহের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, যেখানে এই হার ৩৩ শতাংশ।
সমীক্ষায় আরও জানা গেছে, খেলাধুলা, সিনেমা-সংগীত-টিভি, খাবার ও স্বাস্থ্য-ফিটনেস—এই বিষয়গুলো সব দেশেই রাজনীতির চেয়ে বেশি জনপ্রিয়। ভ্রমণও অধিকাংশ দেশে মানুষের বেশি পছন্দের বিষয়। শুধু থাইল্যান্ডে ভ্রমণ ও রাজনীতিতে সমান আগ্রহ দেখা গেছে, উভয় ক্ষেত্রেই হার ছিল ৩৮ শতাংশ।

গুগলে আরও খোশখবর

তথ্যঃ Statista Consumer Insights
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ