খোশখবর ডেস্কঃ কথায় বলে লক্ষ্মী বড় চঞ্চলা। অর্থাৎ টাকা-পয়সাকে নিজের সংসারে বা পকেটে ধরে রাখা বড় কঠিন কাজ। এ শুধু একটা সংসার বা একটা দেশের নয়, গোটা পৃথিবীর জন্যই সত্য। অর্থনীতিতে কখনও মন্দা দেখা দেয়, আবার কখনও দ্রুত বৃদ্ধি ঘটে। এই ওঠানামা নিয়ন্ত্রণ করে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই. হল (Robert E. Hall) এবং মাইকেল উডফোর্ড (Michael Woodford)।
অনেক সময় অর্থনৈতিক ধাক্কায় সুদের হার কমানো এবং সরকারি ব্যয় বাড়ানোর মতো পদক্ষেপের মাধ্যমে তা চাঙ্গা করার চেষ্টা করা হয়। অন্যদিকে, অর্থনীতি অতিরিক্ত দ্রুত বৃদ্ধি পেলে বা মূল্যবৃদ্ধির চাপ তৈরি হলে চাহিদা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে বা সরকারি ঘাটতি কমিয়ে পদক্ষেপ নেওয়া হয়।
BREAKING NEWS The Royal Swedish Academy of Sciences has decided to award the 2026 Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel to Robert E. Hall and Michael Woodford “for microeconomic foundations of macroeconomic stabilisation.” #NobelPrize https://t.co/2i7ktB1Q2b
— The Nobel Prize (@NobelPrize) October 12, 2026
তবে এ সবই পুরোনো পদ্ধতি। রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড তাঁদের গবেষণার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার নীতিকে নতুনভাবে গড়ে তোলার পথ দেখিয়েছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার সংক্রান্ত কমিটি তাদের প্রেস রিলিজে জানিয়েছে মানুষ কীভাবে সঞ্চয় করবে, কতটা খরচ করবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি কীভাবে পণ্যের দাম নির্ধারণ করবে—এই ধরনের সিদ্ধান্তের সম্মিলিত প্রভাব কীভাবে গোটা অর্থনীতিকে প্রভাবিত করে, তা তাঁদের মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য কত অর্থ পুরস্কার পাবেন তাঁরা? নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা। দুই বিজয়ীর মধ্যে এই অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ, প্রত্যেকে পাবেন ৬০ লক্ষ সুইডিশ ক্রোনা।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ