কিন্তু কেন এত ‘E’ অক্ষর ব্যবহৃত হয়? দেখা যায় ইংরেজি ভাষার অসংখ্য পরিচিত শব্দে ‘E’ রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ‘the’—ইংরেজির অত্যন্ত প্রচলিত শব্দগুলোর একটি। এছাড়া he, she, me, we-এর মতো সর্বনামেও ‘E’ রয়েছে। পাশাপাশি ইংরেজি শব্দের বিভিন্ন রূপ তৈরিতেও ‘E’-এর ব্যবহার গুরুত্বপূর্ণ। যেমন অনেক ক্রিয়ার অতীতকাল বোঝাতে ‘-ed’ এবং কিছু শব্দের বহুবচন গঠনে ‘-es’ ব্যবহৃত হয়।
তবে মজার তথ্য হল ইংরেজি বর্ণমালায় কোনও শব্দের শেষ অক্ষর হিসেবেও ‘E’-এর ব্যবহার অত্যন্ত বেশি। একটি বিশ্লেষণে দেখা গেছে, শব্দের শেষে E-এর উপস্থিতির হার প্রায় ১৯ শতাংশ। তবে কোনও শব্দের প্রথম অক্ষর হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর হল ‘T’।
ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষরের ক্রমটি হল— E → T → A → O → I → N → S → H → R → D ইত্যাদি। অন্যদিকে ইংরেজিতে Z, Q, X এবং J-এর ব্যবহার তুলনামূলকভাবে খুব কম। যেহেতু E ইংরেজির সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর, তাই তা নিয়ে চর্চাও কম হয় না। E বাদ দিয়ে দীর্ঘ ইংরেজি লেখা তৈরি করা বিশেষ কঠিন হলেও E-কে বাদ দিয়ে লেখালিখি এমনকি বই লেখা হয়েছে বলেও জানা গেছে।
তথ্যঃ ইন্টারনেটের বিভিন্ন সূত্র
তথ্যঃ ইন্টারনেটের বিভিন্ন সূত্র
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


.jpg)

0 মন্তব্যসমূহ