খোশখবর ডেস্কঃ বিপদের সময় মানুষই যদি মানুষের পাশে না থাকে তাহলে কিসের মনুষ্যত্ব? বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানবিক সহায়তাকর্মী প্রতিদিন নিজেদের জীবন ও নিরাপত্তার ঝুঁকি নিয়ে অসহায় মানুষের জন্য কাজ করেন। সেইসব মানবিক সহায়তাকর্মীদের সম্মান জানানো এবং বিশ্বজুড়ে মানবিক সংকট সম্পর্কে সচেতনতা তৈরি করতেই পালিত হয় World Humanitarian Day বা বিশ্ব মানবিকতা বা মানবতা দিবস। প্রতি বছর ১৯ অগস্ট পালিত হয় এই দিবস।
বিশ্ব মানবিকতা দিবসের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। ২০০৩ সালের ১৯ অগস্ট বাগদাদে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে বোমা হামলায় ২২ জন প্রাণ হারান। এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন রাষ্ট্রসঙ্ঘের ইরাক বিষয়ক শীর্ষ কর্মকর্তা সার্জিও ভিয়েরা দে মেলো। তিনি কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন সংঘাত হয়ে চলা অঞ্চলে মানুষের দুর্ভোগ কমাতে কাজ করেছিলেন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবিকতা দিবস প্রতিষ্ঠা করে।
বিশ্ব মানবিকতা দিবস আমাদের মনে করিয়ে দেয়, মানবিকতা কোনও নির্দিষ্ট দেশ, জাতি বা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর যে প্রান্তেই মানুষ সংকটে থাকুক না কেন, তাঁর পাশে দাঁড়ানোর দায়িত্ব গোটা মানবসমাজের।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ