একনজরে

10/recent/ticker-posts

World Photography Day ছবি মানেই ব্যক্তিগত স্মৃতি ও আবেগ, কেন পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস?

 

খোশখবর ডেস্কঃ কথায় আছে, একটি ছবি হাজার শব্দের সমান। একটি ভাল ছবি যেমন আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে জানায়, আবার পৃথিবীর প্রকৃতি, মানুষ ও জীববৈচিত্র্যকে নতুনভাবে চিনতে সাহায্য করে। আমাদের প্রত্যেকের কাছেই কিছু ব্যক্তিগত ছবি থাকে, যেগুলি স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। আবার এমন অনেক ছবিও রয়েছে, যেগুলি শুধু স্মৃতি ধরে রাখে না—একটি সময়, একটি ঘটনা কিংবা গোটা পৃথিবীর গল্পও বলে। বিশ্ব ফটোগ্রাফি দিবস এমন একটি দিন, যেদিন ফটোগ্রাফির অসাধারণ শিল্পকে শ্রদ্ধা জানানো হয়।



বিশ্ব ফটোগ্রাফি দিবসের ইতিহাস

উইকিপিডিয়ার তথ্য বলছে ১৮৩৭ সালে নিসেফোর নিয়েপস এবং লুই দাগের মিলে একটি নতুন ধরনের আলোকচিত্র পদ্ধতি উদ্ভাবন করেন। এই পদ্ধতিকে বলা হয় দাগেরিওটাইপ ( ড্যাগুয়ের)। এই আবিষ্কারের মাধ্যমে ফটোগ্রাফির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ১৯ অগস্ট, ১৮৩৯ তারিখটি ফটোগ্রাফির ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এই দিনেই ফরাসি সরকার দাগেরিওটাইপ পদ্ধতির ঘোষণা করে। পরে ১৯ অগস্টই বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।



ফটোগ্রাফি, ব্যক্তিগত স্মৃতি ও আবেগ

আমাদের প্রত্যেকের কাছেই কিছু ব্যক্তিগত ছবি থাকে, যেগুলি স্মৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। আবার এমন অনেক ছবিও রয়েছে, যেগুলি শুধু স্মৃতি ধরে রাখে না—একটি সময়, একটি ঘটনা কিংবা গোটা পৃথিবীর গল্পও বলে। প্রযুক্তির এত উন্নতির পরও ফটোগ্রাফির মূল আকর্ষণটি আজও একই রয়ে গেছে—একটি মুহূর্তকে ছবির মধ্যে চিরদিনের জন্য ধরে রাখা।

তথ্যঃ উইকিপিডিয়া ও অনান্য সাইট



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code