একনজরে

10/recent/ticker-posts

Space Rock Speeds Up Mystery গতি বাড়াচ্ছে রহস্যময় গ্রহাণু1998 KY26?? কেন চিন্তিত বিজ্ঞানীরা, রহস্যের খোঁজে মহাকাশযান!

 


[মহাবিশ্বের বিপদজনক গ্রহাণু এবং পৃথিবীর সুরক্ষা নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় অ্যাপোফিস এবং ১৯৯৮ কেওয়াই২৬ নামক বস্তুগুলোর গতিবিধি গবেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। একটি বাস আকৃতির এই ছোট বস্তুটির অস্বাভাবিক গতিবৃদ্ধি এবং এর কারণ নিয়ে বিজ্ঞানমহলে নানা জল্পনা চলছে। এটি কোনো অন্ধকার ধূমকেতু নাকি হারিয়ে যাওয়া কোনো সোভিয়েত মহাকাশযান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই রহস্যের সমাধান করতে এবং বস্তুটিকে কাছ থেকে পরীক্ষা করতে জাপানের হায়াবুসা-২ মিশন পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। মানবসভ্যতাকে ডাইনোসরের মতো বিলুপ্তির হাত থেকে রক্ষা করতেই বিজ্ঞানীরা এমন প্রতিরক্ষামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।]

........................

সৌরজগতের এক রহস্যময় বস্তু ঘুম ছুটিয়ে দিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের। বিজ্ঞানীদের দাবি 1998 KY26 নামের মহাকাশের ওই বস্তু ক্রমশ গতি বাড়িয়েই চলেছে। শুধু মহাকর্ষের প্রভাবে এই গতি পরিবর্তন হওয়ার কথা নয়। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা বুঝতে পারছেন না বিজ্ঞানীরা।

........................ 

খোশখবর ডেস্কঃ মহাবিশ্বে রহস্যের কোনও শেষ নেই।পাশাপাশি শেষ নেই বিপদেরও। এই বিপজ্জনক তালিকার প্রথমেই আছে গ্রহাণু বা অ্যাসট্রয়েড। বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু বা নিয়ার-আর্থ অ্যাসটেরয়েড (Near-Earth Asteroid) মানব সভ্যতা ও পৃথিবীর জন্য একটি বড় প্রাকৃতিক বিপদ। ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে গ্রহাণু অ্যাপোফিস এবং ২০৩২ সালের ডিসেম্বরে যাবে আরও একটি গ্রহাণু।


সৌরজগতের রহস্যময় বস্তু!

বিজ্ঞানীদের দাবি ডাইনোসরের মত বিশাল শক্তিমান প্রাণীকুলের বিলুপ্তির জন্যও দায়ী এই আছড়ে পড়া গ্রহাণুর প্রভাব। তাই প্রতিনিয়ত গ্রহাণুদের গতিবিধির উপর নজর রেখে চলেছে নাসা। গ্রহানুদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হাতে নেওয়া হয়েছে ডার্ট মিশন।



এতকিছুর পরেও সৌরজগতের এক রহস্যময় বস্তু ঘুম ছুটিয়ে দিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের।এই তথ্য প্রকাশ করেছে এনডিটিভি ডট কম। বিজ্ঞানীদের দাবি 1998 KY26 নামের মহাকাশের ওই বস্তু ক্রমশ গতি বাড়িয়েই চলেছে। শুধু মহাকর্ষের প্রভাবে এই গতি পরিবর্তন হওয়ার কথা নয়। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা বুঝতে পারছেন না বিজ্ঞানীরা।

২০২৪ সালে পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় টেলিস্কোপের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণু বা বস্তুটির ব্যাস প্রায় ৩৬ ফুট বা ১১ মিটার। অর্থাৎ, আকারে একটি ছোট বাসের মতো। আর নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে এর সময় লাগে মাত্র ৫.৩৫ মিনিট।

গুগলে আরও খোশখবর (KHOSHKHOBOR) 



ওই গ্রহাণুর কেন এত গতি?

গ্রহাণুটির অস্বাভাবিক গতির কারণ খুঁজতে একটি গবেষণা চালিয়েছেন জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা ভেবেছিলেন এটি হয়তো একটি 'ডার্ক কমেট' বা অন্ধকার ধূমকেতু যার ভিতরে বরফ লুকিয়ে থাকতে পারে। সূর্যের তাপে সেই বরফ গ্যাসে পরিণত হয়ে গতি বাড়ছে। কিন্তু থার্মাল মডেলিংয়ের পরীক্ষায় গবেষকরা সে তত্ত্ব খারিজ করে দিয়েছে।


তবে কি এটি সেই হারিয়ে যাওয়া সোভিয়েত মহাকাশযান? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব দাবি করেছেন ১৯৮৮ সালে মঙ্গলে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সোভিয়েত মহাকাশযান 'ফোবোস-১' -এর সঙ্গে এর কক্ষপথের আশ্চর্য মিল রয়েছে।


রহস্যের সমাধানে জাপানের হায়াবুসা-২?

ইতিমধ্যেই এই রহস্যময় মহাকাশীয় বস্তুটিকে কাছ থেকে পরীক্ষা করার দায়িত্ব নিয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থার হায়াবুসা-২ মহাকাশযান। বর্তমানে 1998 KY26 পৃথিবী থেকে প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ মাইল দূরে রয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, ২০২৮ সালে এটি পৃথিবীর প্রায় ৩ কোটি ২০ লক্ষ মাইলের মধ্যে দিয়ে যাবে। এরপর ২০৩৯ সালে আরও কাছে আসবে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হবে প্রায় ১ কোটি মাইল।



জাপানের মহাকাশ গবেষণা সংস্থা JAXA-র হায়াবুসা-২ মহাকাশযান পৃথিবীর কাছ দিয়ে কয়েকবার ঘুরে যাওয়ার পর ২০৩১ সালে 1998 KY26-এর কাছে পৌঁছনোর কথা রয়েছে।২০৩১ সালে রহস্যময় 1998 KY26-এর কাছে পৌঁছনোর কথা রয়েছে এই মহাকাশযানটির।


কেন এই উদ্যোগ?

বিজ্ঞানীরা জানেন আগাম প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিতে পারলে উন্নত মানুষেরও পরিনতি হতে পারে ডাইনোসরদের মতই। বিজ্ঞানীদের আশা, হায়াবুসা-২ সেখানে পৌঁছে গ্রহাণুটির গঠন, উপাদান এবং অস্বাভাবিক গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে।

তথ্য সূত্রঃ এনডিটিভি ডট কম  



রহস্যময় গ্রহাণু 1998 KY26 - আপনার জন্য কুইজ


১. ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর খুব কাছ দিয়ে কোন গ্রহাণুটি অতিক্রম করার কথা?

ক) 1998 KY26
খ) অ্যাপোফিস
গ) বেন্নু
ঘ) রিউগু

উত্তর: খ) অ্যাপোফিস।

২. রহস্যময় মহাকাশীয় বস্তু 1998 KY26-এর আনুমানিক ব্যাস কত?

ক) ১১ মিটার
খ) ৫০ মিটার
গ) ১০০ মিটার
ঘ) ৫০০ মিটার

উত্তর: ক) ১১ মিটার বা প্রায় ৩৬ ফুট।

৩. নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে 1998 KY26-এর কত সময় লাগে?

ক) ১ ঘণ্টা
খ) ৩০ মিনিট
গ) ৫.৩৫ মিনিট
ঘ) ২৪ ঘণ্টা

উত্তর: গ) ৫.৩৫ মিনিট।

৪. কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থার হায়াবুসা-২ মহাকাশযানের ২০৩১ সালে 1998 KY26-এর কাছে পৌঁছনোর কথা রয়েছে?

ক) আমেরিকা
খ) রাশিয়া
গ) জাপান
ঘ) চিন

উত্তর: গ) জাপান।

৫. গ্রহাণুর গতিবিধি পরিবর্তন করে পৃথিবীকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করার জন্য নাসার কোন অভিযান পরিচালিত হয়েছিল?

ক) ভয়েজার মিশন
খ) ডার্ট মিশন
গ) অ্যাপোলো মিশন
ঘ) আর্টেমিস মিশন

উত্তর: খ) ডার্ট (DART) মিশন।



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code