একনজরে

10/recent/ticker-posts

India AI Impact Expo 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বমানের চর্চা, ভারতে নজরকাড়া এআই সামিট


খোশখবর ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্রমেই মেতে উঠছে গোটা দুনিয়া। বলা হচ্ছে আগামী দিনের দুনিয়াকে পাল্টে দেবে এআই। এমন এক সন্ধিক্ষণেই ভারতে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক প্রযুক্তি সমাবেশ—ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কেন্দ্র করে এই আন্তর্জাতিক মঞ্চে একত্রিত হচ্ছেন নীতিনির্ধারক, বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা, গবেষক, স্টার্টআপ এবং শিল্পজগতের প্রতিনিধিরা।

গুগলে আরও 'খোশখবর'


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে India AI Impact Expo 2026 উদ্বোধন করবেন। এই এক্সপো চলবে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এবং এরই সঙ্গে অনুষ্ঠিত হবে India AI Impact Summit। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে এই ইমপ্যাক্ট এক্সপো।

১০টি এরিনা জুড়ে ৭০,০০০ বর্গমিটারের বেশি এলাকা জুড়ে এর আয়োজন। অংশ নেবে বিভিন্ন দেশ। থাকবে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান এবং আফ্রিকার প্যাভিলিয়ন।


এই সামিট শুধু প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং নীতি, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগের মিলনস্থল। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু পরিবর্তন, প্রশাসন—প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই এআই-এর রূপান্তরমূলক ভূমিকা নিয়ে হবে বিস্তৃত আলোচনা। তিনটি থিম্যাটিক চক্র—People, Planet ও Progress—কে কেন্দ্র করে ৩০০-রও বেশি কিউরেটেড প্রদর্শনী প্যাভিলিয়ন ও লাইভ ডেমো আয়োজন করা হবে।

৬০০-র বেশি উচ্চ সম্ভাবনাময় স্টার্টআপ, যারা নানা-স্তরের সমাধান প্রদর্শন করবে। এই এক্সপো ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমকে বিশ্বমঞ্চে তুলে ধরবে এবং নতুন অংশীদারিত্ব ও ব্যবসায়িক সুযোগ তৈরি করবে। এক্সপো চলাকালীন ৫০০-রও বেশি সেশন আয়োজন করা হবে, যেখানে ৩,২৫০-রও বেশি দূরদর্শী বক্তা ও প্যানেল সদস্য অংশ নেবেন। এসব সেশনে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর রূপান্তরমূলক প্রভাব তুলে ধরা হবে।


এই এক্সপোতে দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২.৫ লক্ষেরও বেশি দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানের লক্ষ্য, বৈশ্বিক এআই ইকোসিস্টেমে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code