একনজরে

10/recent/ticker-posts

India's Fastest Metro ভারতের দ্রুততম মেট্রো পরিষেবা, পথ চলা শুরু মিরাট মেট্রোর

খোশখবর ডেস্কঃ ভারতের দ্রুততম মেট্রো পরিষেবা হিসেবে মিরাটে ৮২ কিলোমিটার দীর্ঘ দিল্লি–মীরাট ‘নমো ভারত’ র‍্যাপিড রেল করিডর মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির দেওয়া তথ্য অনুযায়ী ৮২.১৫ কিলোমিটার দীর্ঘ দিল্লি–গাজিয়াবাদ–মিরাট নমো ভারত করিডরটি দেশের প্রথম রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)। এটি দিল্লির সারাই কালে খান থেকে উত্তর প্রদেশের মোদিপুরম পর্যন্ত লম্বা সংযোগ স্থাপন করছে।


মিরাট মেট্রোর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে এর বিরাট গতি। ডিজাইন হিসেবে এর গতি ১৩৫ কিমি/ঘণ্টা হলেও সর্বোচ্চ অপারেশনাল গতি হবে ১২০ কিমি/ঘণ্টা। অর্থাৎ ২১ কিমি পথ অতিক্রমে সময় নেবে প্রায় ৩০ মিনিট। যেখানে কলকাতা মেট্রোর গড় গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার।

২৩ কিলোমিটার দীর্ঘ এই মিরাট মেট্রো শহরের ভিতরে চলাচল করবে এবং মিরাট অংশে নমো ভারত র‍্যাপিড রেলের সঙ্গে একই ট্র্যাক ও পরিকাঠামো ভাগ করে নেবে। ফলে যাত্রীরা স্টেশন এলাকা না ছেড়েই দুটি পরিষেবার মধ্যে বদল করতে পারবেন। অর্থাৎ একটি টিকিটেই যাত্রীরা নমো ভারত ও মিরাট মেট্রো — দুই পরিষেবায় ভ্রমণ করতে পারবেন। তবে ভাড়ার কাঠামো এখনও ঘোষণা করা হয়নি। এই মেট্রোর ২৩ কিমি করিডরে মোট ১৩টি স্টেশন রয়েছে। পিক আওয়ারে প্রতি ৫–১০ মিনিট অন্তর ট্রেন চলবে। অফ-পিক সময়ে ব্যবধান হবে ১০–১৫ মিনিট।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code