একনজরে

10/recent/ticker-posts

Planetary Parade How To Watch আকাশে ‘প্ল্যানেটারি প্যারেড’ ব্যাপারটা কী? দেখবেন কীভাবে?


খোশখবর ডেস্কঃ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ছাড়া আর সেভাবে সৌরজগতের ঘটনাবলী বড় একটা সামনে আসে না। তবে এবার ঘটনাচক্রে বিজ্ঞান দিবসের দিনেই সাক্ষী হওয়ার সুযোগ মিলছে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের। ২৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর সন্ধ্যার আকাশে একসঙ্গে দৃশ্যমান হবে ছয়টি গ্রহ। এই তথ্য প্রকাশ করেছে এনডিটিভি ডট কম।


NASA–র প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে একাধিক গ্রহকে একসঙ্গে জ্বলজ্বল করতে দেখার একটি বিরল সুযোগ মিলবে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় এটি ‘প্ল্যানেটারি প্যারেড’ নামে পরিচিত। তবে কোন কোন গ্রহকে দেখা যাবে এই প্যারেডে? সেই গ্রহগুলি হল বুধ, শুক্র, নেপচুন, শনি, ইউরেনাস এবং বৃহস্পতি। এই অসাধারণ দৃশ্যের কারণ গ্রহগুলোর কক্ষপথের এক বিশেষ সমান্তরাল অবস্থান।

বিজ্ঞানীদের মতে আকাশ পরিষ্কার থাকলে বুধ, শুক্র, শনি এবং বৃহস্পতিকে খালি চোখেই দেখা সম্ভব। তবে ইউরেনাস ও নেপচুন দেখতে বাইনোকুলার বা টেলিস্কোপের প্রয়োজন হবে। বুধ গ্রহ তুলনামূলকভাবে নিচুতে অবস্থান করায় সেটি খুঁজে পাওয়া কিছুটা কঠিন হতে পারে।

এনডিটিভি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী যাঁরা এই বিরল দৃশ্য দেখতে চান তাঁদের ২৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের প্রায় আধঘণ্টা পরে পশ্চিম আকাশের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পরিষ্কার আকাশ, খোলা দিগন্ত এবং বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে আকাশ দেখার একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে।

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code