একনজরে

10/recent/ticker-posts

Pichai on Bharat GI Coffee at AI Summit ভারতীয় জিআই কফির সুবাসে মুগ্ধ হলেন Google-এর সিইও সুন্দর পিচাই


খোশখবর ডেস্কঃ গ্লোবাল সাউথের প্রথম আন্তর্জাতিক এআই সম্মেলন ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ ঘিরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের হুজ-হু দের হাট বসেছে দিল্লিতে। নানা সেমিনার, আলোচনা, বৈঠকের পাশাপাশি তৈরি হয়ে চলেছে নানা মুহূর্ত। এই সেমিনারে এসেই ভারতীয় জিআই কফির সুবাসে মুগ্ধ হলেন Google-এর সিইও সুন্দর পিচাই।সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই মুহূর্তের ভিডিও ও ছবি। সেই রিপোর্ট প্রকাশ করেছে এনডিটিভি ডট কম।


India AI Impact Summit 2026 চলাকালীন ভারত মন্ডপম-এ হাজির হন গুগল-এর সিইও সুন্দর পিচাই। সেখানেই ‘Bharat GI Coffee Lounge’-এ কফিতে চুমুক দেন তিনি। আর কফিতে চুমুক দিয়ে তাঁকে ‘wow’ বলতে শোনা যায়। রিপোর্ট অনুযায়ী Bharat GI-র শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ‘Monsoon Malabar’ কফির স্বাদ নিয়ে পিচাই প্রশংসা করছেন। 

গুগলে আরও খোশখবর 


গোটা বিষয়টি বেশ পছন্দ হয়েছে কফি প্রেমীদের। ওই মুহূর্তের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়েল। তিনি লিখেছেন, “‘@SundarPichai যখন এক চুমুক নিতে আসেন, তখন বোঝাই যায় এটি সত্যিই বিশেষ!’ #IndiaAIImpactSummit2026-এ বিশ্ব এখন Bharat GI Coffee-র কাপে চুমুক দিচ্ছে।”   
কিন্তু কী এই ভারত জি আই কফি? সম্প্রতি ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড (ডিপিইট) ‘Bharat GI’ নামে একটি জাতীয় আমব্রেলা ব্র্যান্ড চালু করেছে। ‘A World Exclusive’ ট্যাগলাইনে এই উদ্যোগের লক্ষ্য ভারতীয় জিআই (Geographical Indication) পণ্যকে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রিমিয়াম অবস্থান দেওয়া। এই ব্র্যান্ডের সূচনা হয়েছে ভারতীয় জিআই কফি দিয়ে।


ভারত মন্ডপম-এ আগত অতিথিদের ভারতীয় জিআই কফি’র সঙ্গে পরিচয় করাচ্ছেন আধিকারিকরা। তবে শুধু সুন্দর পিচাই-ই নন এই কফি এক্সপেরিয়েন্স সেন্টার পরিদর্শন করছেন ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, নাইজেরিয়া, বতসোয়ানা, লিথুয়ানিয়া, কাজাখস্তান, পোল্যান্ড এবং জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরাও। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ ভারতীয় কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী পণ্যের গ্লোবাল ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা নিতে পারে।

তথ্যঃ এনডিটিভি ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code