খোশখবর ডেস্কঃ মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ও বৈপ্লবিক সাফল্যগুলির মধ্যে অন্যতম হল চাঁদের বুকে মানুষের পা রাখা। NASA-এর Apollo missions-এর মাধ্যমে ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে মোট ১২ জন মহাকাশচারী চাঁদের মাটিতে হাঁটার সুযোগ পান—যাঁদের বলা হয় ‘মুনওয়াকার’।
দেখে নিন এই ভিডিওটি
প্রথম পদচিহ্ন বা ইতিহাসের সূচনা হয় ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আমস্ট্রং ( Neil Armstrong) প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। তাঁর বিখ্যাত উক্তি ছিল “এটা মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাফ”— যা আজও অনুপ্রেরণার উৎস। তাঁর সঙ্গে সফরে ছিলেন বাজ অলড্রিন( Buzz Aldrin) যিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদে হাঁটেন।
মোট ৬টি মিশনে ১২ জন অভিযাত্রী চাঁদে হেঁটেছেন। অ্যাপোলো ১১-এর পর আরও পাঁচটি সফল মিশন— অ্যাপোলো ১২, ১৪, ১৫, ১৬ এবং ১৭—চাঁদে মানুষ পাঠায়। এই মিশনগুলির মাধ্যমে মোট ১২ জন মহাকাশচারী চাঁদের মাটিতে হাঁটেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন চার্লস কনরাড, অ্যালান বিন, অ্যালান শেপার্ড। চাঁদে হাঁটেন এডগার মিচেল, ডেভিড স্কট, জেমস আরউইন, জন ইয়াং, চার্লস ডিউক, ইউজিন সারনান ও হ্যারিসন শ্মিট।
অ্যাপোলো ১৪ মিশনে অ্যালান শেপার্ড(Alan Shepard) ও এডগার মিচেল (Edgar Mitchell) চাঁদের বুকে দীর্ঘ সময় গবেষণা করেন।
Apollo 15-এ প্রথমবার ব্যবহৃত হয় লুনার রোভার। Apollo 17-র হ্যারিসন শ্মিট( Harrison Schmitt) একমাত্র পেশাদার ভূতত্ত্ববিদ, যিনি চাঁদের মাটিতে হেঁটেছেন। ১৯৭২ সালের ডিসেম্বর মাসে Apollo 17 মিশনের সময় ইউজিন সারনান (Eugene Cernan) চাঁদের বুকে শেষবারের মতো হাঁটেন। এখনও পর্যন্ত তিনিই চাঁদে পা রাখা শেষ মানুষ।

গুগলে আরও খোশখবর

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

0 মন্তব্যসমূহ