একনজরে

10/recent/ticker-posts

Humanoid Robot কামাল করবে মানুষের মত দেখতে যন্ত্র! ‘মেটা’র রোবট নিয়ে হইচই বিশ্বজুড়ে !


খোশখবর ডেস্কঃ আসছে সেই দিন, যখন মানবাকৃতি রোবটই করে দেবে আপনার ঘরের কাজ। ২০১৬ সালে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল একদম মানুষের মত দেখতে হংকং- এর হ্যানসন রোবোটিক্স –এর তৈরি করা হিউম্যানয়েড রোবট ‘ সোফিয়া’। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক শো তে ‘সোফিয়া’কে প্রথমবারের মতো ‘সোশ্যাল রোবট’ হিসেবে জনসমক্ষে উপস্থাপন করা হয়। বলা হয় ‘সোফিয়া’ মানুষের সামাজিক আচরণ অনুকরণ করতে পারে এবং মানুষের মধ্যে আবেগ—বিশেষ করে ভালোবাসার অনুভূতি—জাগিয়ে তুলতে সক্ষম।


এর পরেই বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সোফিয়াকে নিয়ে লেখালিখির পাশাপাশি মিডিয়ার বহু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারেও অংশ নিয়েছে সে। ২০১৭ সালে সৌদি আরবের নাগরিকত্ব পায় রোবট ‘সোফিয়া’। United Nations Development Programme সোফিয়াকে প্রথম অমানব সত্তা এবং ‘ইনোভেশন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করেছে।

গুগলে আরও খোশখবর 


কেমন হবে যদি ‘সোফিয়া’র মত এক রোবট আপনার সঙ্গী হিসেবে ঘরেই এসে উপস্থিত হয়? ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান সহ কিছু ইউরোপীয় দেশে তৈরি হচ্ছে হিউম্যানয়েড বা মানুষের মত দেখতে রোবট। এই সব রোবট মূলত মানুষের কাজ সহজ করা, বিপজ্জনক কাজ থেকে মানুষকে দূরে রাখা এবং দৈনন্দিন জীবনে সহায়তা করার জন্য তৈরি করা হচ্ছে। 


এই সব রোবট হোটেল, ব্যাংক বা শপিং মলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারে। হাসপাতালে নার্স বা সহকারী হিসেবে কাজ করতে পারে। যেমন —ওষুধ পৌঁছে দেওয়া, রোগীর অবস্থা পর্যবেক্ষণ, বয়স্কদের দেখভাল করা। পাশাপাশি ভূমিকম্প, আগুন বা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে পারে এই সব রোবট।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে এই মানবাকৃতির রোবট প্রযুক্তি শুধু শিল্পক্ষেত্রেই নয়, ঘরোয়া কাজেও বড় পরিবর্তন এনে দেবে। সেই ভবিষ্যতের কথা ভেবেই হিউম্যানয়েড রোবট তৈরির বড় পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গের সংস্থা ‘মেটা’। ইতিমধ্যেই তারা রোবটের জন্য উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা অ্যাসিওর্ড রোবট ইন্টেলিজেন্স বা এ আর আই নামের স্টার্টআপকে কিনে নিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে এনগ্যাজেট ডট কম।


এ আর আই সংস্থা এমন “ফিজিক্যাল এআই” মডেল তৈরি করেছে যাতে ভবিষ্যতে রোবট ঘরের কাজ—যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা বা দৈনন্দিন কাজ অনায়াসে করে ফেলতে পারবে। মেটা এমন সফটওয়্যার তৈরি করতে চায় যা দক্ষভাবে রোবটকে নিয়ন্ত্রণ করতে পারবে।

এখনও কোনও নির্দিষ্ট ঘোষণা না হলেও ইঙ্গিত মিলেছে যে মেটা অদূর ভবিষ্যতেই সাধারণ মানুষের ব্যবহারযোগ্য হিউম্যানয়েড রোবট বাজারে আনতে চলেছে। তবে শুধু মেটাই নয়, Amazon এবং Tesla-র মতো বড় সংস্থাও হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিযোগিতায় নেমেছে। কাজেই শুধু সময়ের অপেক্ষা। তৈরি থাকুন মোটা মানিব্যাগ নিয়ে। আপনার ঘরের কাজ করে দেওয়ার জন্য একেবারে মানুষের মত দেখতে যন্ত্র এল বলে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code