খোশখবর ডেস্কঃ চাকরি বা ব্যবসা নয়, এখন ইন্টারনেটে কনটেন্ট ক্রিয়েট করেই আয় করছেন অনেকে। বিশ্বজুড়ে এখন কোটি কোটি কনটেন্ট ক্রিয়েটর। তবে সবাই যে অনেক আয় করতে পারছেন তা নয়। কিন্তু কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটরের আয় চোখ কপালে তোলার মত। আপনি কী জানেন এই পৃথিবীর বুকে সর্বোচ্চ আয়কারী কনটেন্ট ক্রিয়েটর কারা? এই নিয়ে এক তথ্য প্রকাশ করেছে স্ট্যাটিস্টা ডট কম। তাদের দেওয়া তথ্য অনুসারে ইন্টারনেট কনটেন্ট নির্মাতাদের মধ্যে বর্তমানে সর্বাধিক আয় মিস্টারবিস্ট (MrBeast) নামে পরিচিত জিমি ডোনাল্ডসনের।
এবার জানা যাক কত আয় করেন মিস্টারবিস্ট (MrBeast। স্ট্যাটিস্টার দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে ফোর্বসের টপ ক্রিয়েটরদের তালিকা অনুযায়ী, ২৮ বছর বয়সি এই মার্কিন ইউটিউবার ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এক বছরে মোট ৩০০ মিলিয়ন ডলার আয় করেছেন। যা তালিকার অন্য সব ইনফ্লুয়েন্সারদের তুলনায় অনেক বেশি।
গুগলে আরও খোশখবর
ফোর্বসের তালিকা অনুযায়ী সর্বোচ্চ আয়কারী কনটেন্ট নির্মাতাদের মধ্যে ইউটিউবারদের সংখ্যাই সবচেয়ে বেশি। বিপুল উপার্জনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বড় হওয়া ধার মান। তিনি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্পদৈর্ঘ্যের নাটক বা মিনি-ড্রামা তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তাঁর স্টুডিওতে প্রায় ২০০ জন কর্মী কাজ করেন। তাঁর রোজগার বছরে মোট ৬৫ মিলিয়ন ডলার।
এর পর তালিকায় রয়েছেন স্টার্টআপ উদ্যোক্তা স্টিভেন বার্টলেট, মার্ক এডওয়ার্ড ফিশবাখ, রেট ম্যাকলাফলিন ও লিঙ্ক নিল, কোডি সানচেজ প্রমুখ। বর্তমানে কনটেন্ট নির্মাতারা স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকেও বিপুল পরিমাণ আয় করে থাকে । সফল সোশ্যাল মিডিয়া তারকারা আজকাল তাদের মূল ক্রিয়েশনের বাইরেও ব্যবসা, ব্র্যান্ড, পণ্য বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে আয়ের নতুন পথ তৈরি করেছেন।
তথ্যঃ স্ট্যাটিস্টা ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ