একনজরে

10/recent/ticker-posts

National Statistics Day ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক একজন বাঙালি, জানলে অবাক হবেন


খোশখবর ডেস্কঃ বিপুল জনসংখ্যার এই পৃথিবীতে তথ্য ছাড়া সবকিছুই অচল। জনসংখ্যা, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, কৃষি ও সরকারি প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়নে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমান বিশ্বে তথ্যকে ‘নতুন তেল’ বলা হলেও এর প্রকৃত মূল্য সঠিক বিশ্লেষণে। তথ্য বিশ্লেষণ করেই উন্নয়ন পরিকল্পনা, বাজেট ও সরকারি নীতি নির্ধারণ করা হয়।



তথ্য পরিসংখ্যান ছাড়া চলে না কেন?

মনে রাখতে হবে পরিসংখ্যান কেবল সংখ্যার হিসাব নয়, এটি মানুষের জীবনকে প্রভাবিত করে। স্থায়ী উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের ওপর জোর দেয়। যেমন মহামারির সময় রোগের বিস্তার বিশ্লেষণ, কৃষিক্ষেত্রে আবহাওয়া ও ফসলের পূর্বাভাস, কিংবা শহর পরিকল্পনায় রাস্তা, স্কুল ও হাসপাতাল নির্মাণ—সব ক্ষেত্রেই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তথ্য বিশ্লেষণের মূল ভাষা হল গণিত বা অঙ্ক।


ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশ

ভারতের পরিসংখ্যানের ইতিহাসে প্রশান্ত চন্দ্র মহলানবিশের অবদান ভোলার নয়। মহলানবিশ ছিলেন সেই উচ্চতার পরিসংখ্যানবিদ ও অর্থনীতিবিদ, যিনি ভারতের পরিসংখ্যানগত কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) প্রতিষ্ঠা করেন এবং বৃহৎ নমুনাভিত্তিক সমীক্ষা পদ্ধতির প্রবর্তন করেন, যা আজও বিশ্বজুড়ে অনুসৃত হয়।



২৯ জুন কেন ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস?

রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে প্রতি পাঁচ বছর অন্তর ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস সারা বিশ্বে পালন করা হলেও ভারতে প্রতি বছর ২৯ জুন পালিত হয় জাতীয় পরিসংখ্যান দিবস বা National Statistics Day। এই দিন পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষেই এই জাতীয় দিবসটি পালিত হয়। স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, বুদ্ধিজীবী এবং স্বাধীন ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য প্রশান্ত চন্দ্র মহলানবীশকে আধুনিক পরিসংখ্যানের জনক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code