খোশখবর ডেস্কঃ ফের কামাল করল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মহাকাশে থাকা অত্যাধুনিক এই টেলিস্কোপের পর্যবেক্ষণেই রহস্যময় পিঙ্ক প্ল্যানেট নিয়ে বিস্ময়কর তথ্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ৫৭ আলোকবর্ষ দূরে সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করা এই গোলাপি গ্রহের বায়ুমণ্ডলে মিলল নুনের মেঘ।
২০১৩ সালে আবিষ্কৃত হয় এই 'পিঙ্ক প্ল্যানেট' বা GJ504b। প্রায় এক দশক ধরে জ্যোতির্বিজ্ঞানীরা রহস্যময় 'পিঙ্ক প্ল্যানেট' -এর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করে আসছেন। এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)-এর পর্যবেক্ষণে মিলে গেল বিস্ময়কর তথ্য। জানা যাচ্ছে এই মহাজাগতিক বস্তুর বায়ুমণ্ডলে রয়েছে নুন বা লবণজাতীয় মেঘ (Salt Clouds) এবং অত্যন্ত অস্বাভাবিক রাসায়নিক গঠন।
পপুলার সায়েন্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী সম্প্রতি গবেষণাটি The Astronomical Journal-এ প্রকাশিত হয়েছে। গবেষকদের দাবি, কোনও শীতল মহাজাগতিক বস্তুর বায়ুমণ্ডলে নুনের মেঘের এটিই প্রথম প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু GJ504b কী সত্যিই গ্রহ? বিজ্ঞানীদের পর্যবেক্ষণ এটি ৫৭ আলোকবর্ষ দূরে সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। এর ভর বৃহস্পতির প্রায় ২৫ গুণ। এত বড় হওয়ায় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এটি আদৌ একটি গ্রহ, নাকি ব্রাউন ডোয়ার্ফ। বিজ্ঞানীদের হিসেব মত এটি এমন এক ব্যর্থ নক্ষত্র, যা গ্রহ ও নক্ষত্রের মধ্যবর্তী অবস্থানে রয়েছে। তাই গবেষকরা একে 'প্ল্যানেটারি-মাস কম্প্যানিয়ন' নামে উল্লেখ করেন।
গুগলে আরও খোশখবর
পৃথিবী থেকে 'পিঙ্ক প্ল্যানেট’কে পর্যবেক্ষণ করা ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। সেই জন্যই ভাবা হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর কথা। বিজ্ঞানীরা জানাচ্ছেন আগে বিশ্বের অন্যতম বড় টেলিস্কোপ ব্যবহার করেও সারারাত পর্যবেক্ষণ করে এর স্পেকট্রাম পাওয়া যায়নি। কিন্তু জেমস ওয়েব মাত্র দুই ঘণ্টার পর্যবেক্ষণেই সফল হয়েছে।
তথ্যঃ পপুলার সায়েন্স ডট কম
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

1 মন্তব্যসমূহ
জানার মতো খবর, খুব ভালো লাগলো।
উত্তরমুছুন