একনজরে

10/recent/ticker-posts

America’s Time Capsule ভবিষ্যতের জন্য রাখা ইতিহাস, আমেরিকার ‘টাইম ক্যাপসুল’ ব্যাপারটা কী?

 


খোশখবর ডেস্কঃ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত ইতিহাসের এক টুকরো সময়। ৪ জুলাই, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কে আনুষ্ঠানিকভাবে মাটির নিচে সংরক্ষণ করা হয়েছে ‘আমেরিকার টাইম ক্যাপসুল’। আসলে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে America250 একটি ঐতিহাসিক উদ্যোগ।



টাইম ক্যাপসুলের ভাবনাটা কী?

তবে এমন ভাবনা রাতারাতি আসেনি। কোনো গুরুত্বপূর্ণ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এতে সেই সময়ের মানুষ, সংস্কৃতি, অর্জন ও জীবনযাত্রার নানা নিদর্শন সংরক্ষণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের (Declaration of Independence) ২৫০তম বার্ষিকীকে সামনে রেখে ২০১৬ সালের জুলাই মাসে মার্কিন কংগ্রেস ইউনাইটেড স্টেটস সেমিকুইনসেনটেনিয়াল কমিশন গঠন করে এবং একটি জাতীয় টাইম ক্যাপসুল তৈরির অনুমোদন দেয়। ভাবনা শতাব্দীর পর শতাব্দী ধরে টাইম ক্যাপসুল এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সংযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। যারা ভবিষ্যতে এটি খুলবেন, তারা তাদের পূর্বসূরিদের জীবন, সমাজ ও ইতিহাস সম্পর্কে জানার এক অনন্য সুযোগ পাবেন।


অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি টাইম ক্যাপসুল

আমেরিকার টাইম ক্যাপসুলটি আসলে বিশেষভাবে তৈরি স্টেনলেস স্টিলের নলাকার পাত্র। এর ওপর বসানো হয়েছে ১,১০০ পাউন্ড ওজনের স্টেনলেস স্টিলের একটি বেল-জার (Bell Jar), যা ক্যাপসুলের চারপাশে বায়ুর স্তর তৈরি করে চুইয়ে আসা জলকে রুখে দেবে। ফলে আগামী আড়াই শতাব্দী ধরে ক্যাপসুলটি শুকনো ও নিরাপদ থাকবে। ক্যাপসুলটির নিজস্ব ওজন প্রায় ৯০০ পাউন্ড।



কী আছে টাইম ক্যাপসুলের ভেতরে?

আমেরিকা২৫০-এই উদ্যোগের আওতায়, সেমিকুইনসেনটেনিয়াল কমিশন এবং অলাভজনক সংস্থা America250.org বাছাই করা গুরুত্বপূর্ণ উপকরণ সংগ্রহ করে এই টাইম ক্যাপসুলে সংরক্ষণ করেছে।এই ক্যাপসুলে রাখা হয়েছে বই, পাণ্ডুলিপি, বিভিন্ন মুদ্রিত প্রকাশনা, স্মারক, ঐতিহাসিক নিদর্শন এবং যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে সম্পর্কিত নানা উপকরণ। এসবের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে—২৫০ বছর পূর্তিতে আমেরিকা কেমন ছিল।

টাইম ক্যাপসুলে সংরক্ষিত প্রতিটি উপকরণ আমেরিকার মানুষ, ইতিহাস, প্রাকৃতিক পরিবেশ, উদ্ভাবন, সংস্কৃতি এবং বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক এই বল্ড ঈগল দেশটির স্বাধীনতা, শক্তি ও চিরন্তন চেতনাকে তুলে ধরেছে।


কবে খোলা হবে টাইম ক্যাপসুল?

পরিকল্পনা অনুযায়ী, ৪ জুলাই ২২৭৬ সালে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার ৫০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে, তখন এই আমেরিকার টাইম ক্যাপসুল ফের খোলা হবে। অর্থাৎ তখনকার মানুষ ২৫০ বছর আগের আমেরিকার ইতিহাস, সমাজ ও সংস্কৃতির এক অমূল্য দলিলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ ২২৭৬ সালে ভবিষ্যৎ প্রজন্ম ২০২৬ সালের আমেরিকার ইতিহাস, সমাজ, সংস্কৃতি, প্রযুক্তি ও জাতীয় পরিচয়ের এক অমূল্য দলিলের মুখোমুখি হবে।

তথ্যঃ america250.org ও ব্রিটানিকা ডট কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code