একনজরে

10/recent/ticker-posts

Did you know birthday fact অগস্ট মাসে প্রায় গোটা বিশ্বেই মানুষের জন্মের সংখ্যা বেশি!

খোশখবর ডেস্কঃ হ্যাঁ, এমনটাই বলা হয়। প্রায় গোটা বিশ্বেই বিশেষ করে আমেরিকায়— অগস্ট মাসে মোট জন্মের সংখ্যা অন্য যেকোনও মাসের তুলনায় বেশি। অর্থাৎ, সামগ্রিক জন্মসংখ্যার হিসাবে অগস্ট প্রায়ই বছরের সবচেয়ে ব্যস্ততম জন্মমাস। 


কেন অগস্টে জন্মের সংখ্যা বেশি তার খোঁজ করতে গিয়ে এই যুক্তি সামনে এসেছে যে শীতকাল, বড়দিনের ছুটি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর মতো বিষয়গুলির সঙ্গে গর্ভধারণের হার বৃদ্ধির একটি সম্পর্ক থাকতে পারে। কারণ আগস্টে জন্ম নেওয়া অনেক শিশুর গর্ভধারণ ঘটে আগের বছরের নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে।


পাশাপাশি অগস্ট মাস ৩১ দিনে হওয়ায় ফেব্রুয়ারির ২৮ বা ২৯ দিন কিংবা ৩০ দিনের মাসগুলির তুলনায় মোট জন্মসংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবার অনেকে বছরের শেষের দিকে বড়দিন বা গুরুত্বপূর্ণ ছুটির দিনের কথা ভেবে এই অগস্টেই সন্তান নেওয়ার পরিকল্পনা করেন। তবে জন্মসংখ্যার হিসাবে অগস্ট এগিয়ে থাকলেও নির্দিষ্ট দিনে জন্মতারিখের হিসাবে সেপ্টেম্বরের কিছু দিন শীর্ষে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code