একনজরে

10/recent/ticker-posts

International Youth Day তরুণরাই কি আগামী পৃথিবীর চালিকাশক্তি? বিশ্বজুড়ে যুবসমাজের বদলে দেওয়া ভবিষ্যতের গল্প

 

খোশখবর ডেস্কঃ তরুণ প্রজন্মের হাত ধরেই কী এগিয়ে চলেছে আজকের পৃথিবী? রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রায় ১৩০ কোটি তরুণ রয়েছেন। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় যুব প্রজন্ম। বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক থেকে পরিবেশগত আন্দোলন আজ চালিত হচ্ছে তরুণ প্রজন্মের হাত ধরেই।



তবে আগামী কয়েক দশকে এই চিত্রে বড় পরিবর্তন আসতে পারে। রাষ্ট্রসঙ্ঘের আগাম হিসেব অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৬৯ শতাংশ তরুণ নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে বসবাস করবেন। ২০২৫ সালে এই হার ছিল প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে ২০২৫ থেকে ২০৫০ সালের মধ্যে উচ্চ ও উচ্চ-মধ্যম আয়ের দেশগুলোর যুব বা তরুণ জনসংখ্যা প্রায় ২৪ শতাংশ কমে যেতে পারে।



১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস

বিশ্বের তরুণ প্রজন্মের সমস্যা, সম্ভাবনা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস (International Youth Day) পালন করা হয়। ১৯৯৮ সালের ৮ থেকে ১২ আগস্ট পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত World Conference of Ministers Responsible for Youth-এর প্রথম অধিবেশনে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব গ্রহণ করা হয়। পরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ সেই প্রস্তাব অনুমোদন করে। প্রথম আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় ১২ আগস্ট ২০০০ সালে।

আগামীতে তরুণরাই পরিবর্তনের শক্তি!

আজকের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল—তরুণদের শুধু ভবিষ্যতের নাগরিক হিসেবে দেখলে চলবে না। তাঁরা বর্তমানেরও গুরুত্বপূর্ণ অংশীদার। জলবায়ু পরিবর্তন থেকে প্রযুক্তি, শিক্ষা থেকে কর্মসংস্থান, সামাজিক ন্যায় থেকে শান্তি—প্রতিটি ক্ষেত্রেই তরুণদের চিন্তা, উদ্ভাবন ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

গুগলে আরও খোশখবর

 
সময়ের সঙ্গে তরুণদের সামনে থাকা চ্যালেঞ্জের ধরন বদলালেও তাঁদের অংশগ্রহণকে বিশ্ব উন্নয়নের কেন্দ্রে রাখার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। দেশ ও পরিস্থিতি আলাদা হতে পারে। কারও হাতে হয়তো উন্নত প্রযুক্তি রয়েছে, কারও কাছে রয়েছে সীমিত সুযোগ। কিন্তু স্বপ্নটা অনেকটাই এক— একটি মর্যাদাপূর্ণ জীবন, ভালো সুযোগ, নিজের ভবিষ্যৎ নিজে গড়ার অধিকার এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থায়ী পৃথিবী। এই বাস্তবতা মাথায় রেখেই আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ – এর থিম হিসেবে বাছা হয়েছে ভিন্ন বাস্তবতা, স্বপ্ন এক বা অভিন্ন আকাঙ্ক্ষা।

তথ্যঃ  রাষ্ট্রসঙ্ঘের ওয়েবসাইট 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code