একনজরে

10/recent/ticker-posts

Left Handers Fact পৃথিবীতে বাঁহাতিদের সংখ্যা কিন্তু কম নয়, ১৩ অগস্ট পালিত হয় ‘বিশ্ব বাঁহাতি দিবস’

 


খোশখবর ডেস্কঃ মজা করে বললে আজও গোটা বিশ্ব আসলে ডানপন্থী। কারণ বিশ্বের অধিকাংশ জিনিসপত্র ও ব্যবহার্য সামগ্রী মূলত ডানহাতি মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বা হচ্ছে। অথচ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১২ শতাংশ মানুষ বাঁহাতি। ফলে বাঁহাতি মানুষদের অনেক সময় কাঁচি ব্যবহার, ডেস্কে লেখা, নোটবুক ব্যবহার-সহ নানা সাধারণ কাজেও অসুবিধার মুখে পড়তে হয়।

আরও পড়ুনঃ পৃথিবী জুড়ে বহু বিখ্যাতই লেফট হ্যান্ডার্স

বাঁহাতি মানুষদের সম্মান জানানো এবং তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বিষয়ে সচেতনতার বার্তা দিতে প্রতি বছর ১৩ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক বাঁহাতি দিবস( International Left Handers Day)।

আরও পড়ুনঃ সবচেয়ে বেশি বাঁহাতিদের বাস কোন দেশে?

বলা হয় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ থেকে ১২ শতাংশ মানুষ বাঁহাতি। আন্তর্জাতিক বাঁহাতি দিবস সেই মানুষদের স্বাতন্ত্র্যকে উদযাপন করার পাশাপাশি তাঁদের জন্য আরও সুবিধাজনক ও সহজ কাজের পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয়।


পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code