২৬ আগস্ট ‘ইন্টারন্যাশনাল ডগ ডে’
প্রতি বছর ২৬ অগস্ট আন্তর্জাতিক কুকুর দিবস বা International Dog Day হিসেবে পালিত হয়। এই দিনটির অন্যতম মূল লক্ষ্য হল সারমেয়দের বিষয়ে মানুষকে উৎসাহিত করা এবং বিশ্বজুড়ে কুকুরের কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়ানো। মানুষের প্রতি কুকুরের ভালোবাসা, বিশ্বস্ততা ও সাহচর্যকে সম্মান জানানো। পথকুকুর ও পরিত্যক্ত কুকুরদের দুরবস্থা সম্পর্কে সচেতনতা তৈরি করা। আসলে একটা কুকুরকে ভালবাসলে সে তা ভোলে না। অবলা হলেও সে উপকারীর পাশে থাকে যা মানুষ নিজেই করে না। সারমেয়দের প্রতি মানুষের দ্বায়িত্ব, ভালবাসা ফিরিয়ে দিতেই পালিত হয় ইন্টারন্যাশনাল ডগ ডে।
কীভাবে এল ‘ইন্টারন্যাশনাল ডগ ডে’
উইকিপিডিয়ার তথ্য জানাচ্ছে ২০০৪ সালে মার্কিন প্রাণীকল্যাণকর্মী ও বিশেষজ্ঞ কলিন পেইজ (Colleen Paige) ‘আন্তর্জাতিক কুকুর দিবস’ শুরু করেন। কলিন পেইজের বয়স যখন ছিল মাত্র ১০ বছর তখন তাঁর পরিবার একটি স্থানীয় পশু আশ্রয়কেন্দ্র থেকে তাঁদের প্রথম কুকুরটিকে দত্তক নিয়েছিল। সেজন্য বড় হয়ে ২৬ আগস্ট দিনটিকে কলিন পেইজ আন্তর্জাতিক কুকুর দিবস পালন করার জন্য বেছে নেন। প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিনটি পালিত হলেও পরবর্তীকালে তা বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয় হয়ে ওঠে।
‘ইন্টারন্যাশনাল ডগ ডে’র বার্তা
বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ইন্টারন্যাশনাল ডগ ডে’ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। এর মধ্যে আছে পথকুকুর ও অসহায় প্রাণীদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা, কুকুরের প্রশিক্ষণ, স্বাস্থ্য ও যত্ন নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, কুকুর দত্তক নেওয়ার বিশেষ অভিযান ইত্যাদি। মনে রাখবেন আন্তর্জাতিক কুকুর দিবস মূলত শুধু আপনার পোষ্য কুকুরকে আরও ভাল রাখার দিন নয় বরং বিশ্বজুড়ে সারমেয়দের কল্যাণে সচেতনতা বাড়ানোর দিন।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


.jpg)
0 মন্তব্যসমূহ