একনজরে

10/recent/ticker-posts

NASA- Roman Space Telescope রোমান স্পেস টেলিস্কোপের মেমোরি কার্ড, মহাকাশে রাখা থাকবে ১৩ লক্ষেরও বেশি মানুষের নাম

 

খোশখবর ডেস্কঃ মহাকাশে নিজেদের নাম অমর করে রাখার সুযোগ পাচ্ছেন বিশ্বের ১৩ লক্ষেরও বেশি মহাকাশপ্রেমী মানুষ। NASA-র আসন্ন ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ - এর সঙ্গে গভীর মহাকাশে পাড়ি দেবে মোট ১৩,৫০,১৪৪টি নাম। এই নামগুলি একটি ছোট মেমোরি কার্ডে সংরক্ষণ করে ওই টেলিস্কোপের সঙ্গে যুক্ত করা হয়েছে।



নাসার নাম পাঠানোর পরিকল্পনা

অত্যাধুনিক Nancy Grace Roman Space Telescope-এর সঙ্গে মহাকাশে মানুষের নাম পাঠানোর অভিনব পরিকল্পনা নেয় নাসা। তারা জানায়, এটি মহাকাশে মানবজাতির উপস্থিতির প্রতীক হিসেবে নামগুলি বহন করবে। তাদের আহবানে সাড়া দিয়ে গোটা বিশ্বের মহাকাশপ্রেমীরা তাঁদের নাম পাঠিয়েছিলেন এই প্রকল্পের জন্য। এই নামগুলি একটি ছোট মেমোরি কার্ডে সংরক্ষণ করে টেলিস্কোপের সঙ্গে যুক্ত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় NASA-র Kennedy Space Center-এ প্রযুক্তিবিদরা রোমান স্পেস টেলিস্কোপে ওই বিশেষ মেমোরি কার্ডটি স্থাপন করেন। এই নামের মধ্যে NASA-র Artemis II এবং Artemis III চন্দ্র অভিযানের মহাকাশচারীদের নামও রয়েছে।
কত বড় ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ?

নাসার দাবি অনুযায়ী ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপের ক্যামেরা হাবল স্পেস টেলিস্কোপের তুলনায় প্রায় ১০০ গুণ বড় এলাকা একসঙ্গে দেখতে পারবে। ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর বিশাল দৃষ্টিক্ষেত্র। এই টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা হাজার হাজার দূরবর্তী এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহের সন্ধান করবেন। একই সঙ্গে কোটি কোটি গ্যালাক্সির মানচিত্র তৈরি করা হবে। মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার সম্পর্কেও নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।


কবে  মহাকাশে যাবে রোমান স্পেস টেলিস্কোপ?

নাসার পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ আগস্ট ২০২৬, ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ ফ্লোরিডার Kennedy Space Center-এর Launch Complex 39A থেকে SpaceX Falcon Heavy রকেটে করে মহাকাশে পাঠানো হবে। একটি ছোট মেমোরি কার্ডে ১৩.৫ লক্ষ মানুষের নাম নিয়ে তা পৃথিবী ছেড়ে পাড়ি দেবে গভীর মহাকাশে—মানবজাতির মহাকাশ অভিযানের ইতিহাসে যা হয়ে থাকবে এক অভিনব স্মারক। NASA জানিয়েছে, এটি মহাকাশে মানবজাতির উপস্থিতির প্রতীক হিসেবে নামগুলি বহন করবে।


তথ্যঃ  এনডিটিভি ডট  কম

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code