কেন ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস?
ভারতে ফি বছর ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। মাইভারত ডট গভ ডট ইন-এ তথ্য দেওয়া হয়েছে যে ভারতের অন্যতম সেরা হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। ভারতের ক্রীড়া ইতিহাসে মেজর ধ্যানচাঁদ একটি বিশেষ নাম। ২০১২ সালে প্রথমবার জাতীয় ক্রীড়া দিবসকে ভারতের আনুষ্ঠানিক উদযাপন দিবসগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)
ক্রীড়া ইতিহাসে ধ্যানচাঁদের অনন্য অবদান
১৯০৫ সালের ২৯ আগস্ট উত্তরপ্রদেশের এলাহাবাদে (বর্তমান প্রয়াগরাজ) জন্মগ্রহণ করেন ধ্যান সিং। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর রেজিমেন্টাল দলের হয়ে হকি খেলা শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি ‘ধ্যানচাঁদ’ নামে পরিচিত হয়ে ওঠেন। রাতে চাঁদের আলোয় তিনি হকির অনুশীলন করতেন বলে তাঁর নামের সঙ্গে ‘চাঁদ’ শব্দটি যুক্ত হয় বলে জানা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ভারতীয় হকি দলের আধিপত্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। তাঁর সময়ে ভারত ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালের অলিম্পিকে টানা তিনটি সোনা জিতেছিল।
ক্রীড়া নায়কদের সম্মান জানানোর দিন
জাতীয় ক্রীড়া দিবস শুধু খেলাধুলার গুরুত্ব প্রচারের দিন নয়, দেশের ক্রীড়া প্রতিভাদের সম্মান জানানোরও একটি বিশেষ উপলক্ষ। এই দিন মানুষকে মনে করিয়ে দেয় খেলাধুলা শুধু পদক জেতার বিষয় নয়। নিয়মিত খেলাধুলা সুস্থ শরীর, সুস্থ মন, শৃঙ্খলার পাশাপাশি শক্তিশালী সমাজ গঠনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

.jpg)
0 মন্তব্যসমূহ