এবার চিনে মানুষকে ছাপিয়ে গিয়ে দৌড়ের ময়দানে নতুন নজির গড়ল হিউম্যানয়েড রোবট। সেদেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস ( World Humanoid Robot Games) -এ একটি রোবট ১০০ মিটার দৌড়ে বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের বিশ্বরেকর্ডের চেয়েও কম সময়ে শেষ করেছে। এই খবর প্রকাশ করেছে বিবিসি।
গুগলে আরও খোশখবর
আটবারের অলিম্পিক সোনাজয়ী উসেইন বোল্ট ২০০৯ সালে ১০০ মিটার দৌড়ে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্সের তৈরি এক হিউম্যানয়েড রোবট ১০০ মিটার দৌড় শেষ করেছে মাত্র ৯.৩৯ সেকেন্ডে। অর্থাৎ রোবটটি বোল্টের রেকর্ডের চেয়ে প্রায় ০.১৯ সেকেন্ড দ্রুত দৌড়েছে।
হিউম্যানয়েড রোবট প্রযুক্তি অতি দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে চিনে এই নিয়ে নানা স্টার্টআপ সংস্থা নানা উদ্যোগ নিয়েছে। মানুষের মতো শারীরিক দক্ষতার কাজের পাশাপাশি আরও জটিল কাজেও রোবটকে কাজে লাগাতে চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা।
তথ্যঃ বিবিসি
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

.jpg)
0 মন্তব্যসমূহ