খোশখবর ডেস্কঃ স্কুল বাস বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উজ্জ্বল হলুদ রংয়ের একটি বাস। আমরা অনেকেই হয়ত ভেবেই দেখিনি বা দেখেও ভাবিনি যে স্কুল বাসের রং হলুদ হয় কেন? প্রতিদিনের চলাফেরায় রাস্তায় স্কুল বাস দেখলে তার গায়ে হলুদ রং চোখে পড়বেই। গোটা ভারতেই হলুদ রঙের স্কুল বাস একটি পরিচিত দৃশ্য। আসলে এর পিছনে আছে নিরাপত্তাজনিত কারণ। আছে রঙের বিজ্ঞান।
স্কুল বাসের রং কেন হলুদ?
বিজ্ঞানের তথ্য হল হলুদ রং মানুষের চোখে অত্যন্ত সহজে ধরা পড়ে। হলুদ রং অন্যান্য অনেক রংয়ের তুলনায় দ্রুত নজরে আসে। ফলে ভোরবেলা, সন্ধ্যা কিংবা কম আলোয়ও দূর থেকে হলুদ স্কুল বাস শনাক্ত করা সহজ হয়। হলুদ রংয়ের এই গুণের কারণে ট্রাফিক ব্যবস্থায় এই রং সতর্ক হওয়ার সংকেত হিসেবে ব্যবহৃত হয়। যেমন, ট্রাফিক সিগন্যালে হলুদ আলো জ্বললেই সতর্ক হওয়ার নির্দেশ গাড়িচালকরা গতি কমিয়ে দেন।
গুগলে আরও খোশখবর
কোথা থেকে এল বাসের হলুদ রং?
মাহিন্দ্রাট্রাকএন্ডবাস ডট কম তাদের সাইটে লিখেছে যে স্কুল বাসে হলুদ রং ব্যবহারের প্রচলন শুরু হয় ১৯৩৯ সালে আমেরিকায়। সেই সময় শিক্ষাবিদ ও পরিবহণ বিশেষজ্ঞদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন ড. ফ্র্যাঙ্ক সাইর। স্কুল পরিবহণকে আরও নিরাপদ করার উদ্দেশ্যে ওই সম্মেলনে স্কুল বাসের জন্য একটি নির্দিষ্ট রং বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়।
মাহিন্দ্রাট্রাকএন্ডবাস ডট কম তাদের সাইটে লিখেছে যে স্কুল বাসে হলুদ রং ব্যবহারের প্রচলন শুরু হয় ১৯৩৯ সালে আমেরিকায়। সেই সময় শিক্ষাবিদ ও পরিবহণ বিশেষজ্ঞদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন ড. ফ্র্যাঙ্ক সাইর। স্কুল পরিবহণকে আরও নিরাপদ করার উদ্দেশ্যে ওই সম্মেলনে স্কুল বাসের জন্য একটি নির্দিষ্ট রং বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়।
উইকিপিডিয়ার তথ্য সেই সম্মেলনে আমেরিকার স্কুল বাসের নকশা, নির্মাণ এবং নিরাপত্তার জন্য মোট ৪৪টি অভিন্ন মানদণ্ড নির্ধারণ করা হয়। এর মধ্যে বাসের বাইরের রংও অন্তর্ভুক্ত ছিল। সম্মেলনটির জন্য রকফেলার ফাউন্ডেশন ৫,০০০ ডলারের অনুদান দিয়েছিল। তবে স্কুল বাসের রং আসলে সাধারণ হলুদ নয়। এটি এমন একটি উজ্জ্বল হলুদ-কমলা রং, যার মূল উদ্দেশ্য ছিল দূর থেকে বাসকে সহজে শনাক্ত করা এবং নিরাপত্তা বাড়ানো।
‘হলুদ স্কুল বাসের জনক’ ফ্র্যাঙ্ক সাইর
স্কুল বাসের হলুদ রং -এর পেছনে রয়েছে দীর্ঘদিনের নিরাপত্তা ভাবনা।এই হলুদ রং দূর থেকে সহজে দেখা যায় এবং অন্য গাড়ির চালকদের সতর্ক হতে সাহায্য করে। তাই রাস্তায় হলুদ স্কুল বাস দেখলে মনে রাখা উচিত—এর ভিতরে রয়েছে শিশুরা। বাসের কাছাকাছি গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রত্যেক চালকের দায়িত্ব। আর এই সতর্ক থাকার ভাবনা প্রথমে ভেবেছিলেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্র্যাঙ্ক ডব্লিউ. সাইর। এই কারণেই ফ্র্যাঙ্ক সাইর পরবর্তীকালে ‘Father of the Yellow School Bus’ অর্থাৎ ‘হলুদ স্কুল বাসের জনক’ নামে পরিচিত হন।
আধুনিক স্কুল বাসে নিরাপত্তা
হলুদ স্কুল বাসের ধারণা আমেরিকায় শুরু হলেও পরবর্তীকালে তা কানাডা, ব্রিটেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভারতে স্কুল পরিবহণের ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলুদ রং বাসকে সহজে দৃশ্যমান করে তুললেও নিরাপত্তার জন্য শুধু রং যথেষ্ট নয়। স্কুল বাসে বিভিন্ন GPS ট্র্যাকিং ব্যবস্থা, CCTV ক্যামেরা, স্পিড লিমিটারসহ একাধিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়। এগুলির উদ্দেশ্য হল বাসের গতিবিধি নজরে রাখা এবং শিশুদের যাতায়াতকে আরও নিরাপদ করা।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


.jpg)
0 মন্তব্যসমূহ