একনজরে

10/recent/ticker-posts

Teacher Saved Childrens নেপালে ১,৬৪৩ শিশুর প্রাণ বাঁচিয়ে সবার মুখে মুখে ফিরছে সেই শিক্ষকের নাম

 

খোশখবর ডেস্কঃ প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসলীলার মধ্যেই কিছু কিছু ঘটনা মন ভাল করে দেয়। যেমন নেপালে ভয়াবহ আকস্মিক হরপা বানের মধ্যে এক স্কুলের প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তের কারণে ১,৬৪৩ জন শিশুর প্রাণে বেঁচে যাওয়ার ঘটনা। বড় বিপদের সময়ে মাথা ঠাণ্ডা রেখে স্কুল খালি করে সকলের নজর কেড়েছেন রাজেন্দ্র দাওয়াদি।


এনডিটিভি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার সময় সনুওয়াকোট জেলার ত্রিশুলি উপত্যকার একটি স্কুলের দিকে দ্রুতগতিতে বন্যার জল এগিয়ে আসছিল। বুধবার সকালে এক বন্ধু তাঁকে ফোন করে জানান, কাছের একটি গ্রাম নদীর জলে ভেসে গিয়েছে। দ্রুত সরে যাওয়ার জন্য তাঁকে সতর্ক করেন ওই বন্ধু। কিন্তু এমন সতর্কবার্তা পেলেও রাজেন্দ্র দাওয়াদি ভাবেন নদীর জলস্তর থেকে প্রায় ৬০ মিটার উঁচুতে থাকা তিনতলা কংক্রিটের স্কুল ভবনটির বুঝি কোনও ক্ষতি হবে না।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)  


কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক অভিভাবক স্কুলে ছুটে এসে নদীর জল দ্রুত বাড়ছে এমন কথা জানানোয় আর দেরি করেন নি তিনি। দ্রুত স্কুলের ঘণ্টা বাজিয়ে তিনি শিক্ষকদের নির্দেশ দেন, সমস্ত ছাত্রছাত্রীকে শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে। একই সঙ্গে স্কুলবাসের চালকদের ফোন করে বাস ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেন।



তবে একটি বাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয়ায় তা বিপদের মুখে পড়ে। স্কুলের অধিকাংশ কর্মীও পালিয়ে বাঁচতে সক্ষম হন। তবে দু’জন কর্মীর মৃত্যু হয়। তবে ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও রাজেন্দ্র দাওয়াদির কয়েক মিনিটের দ্রুত সিদ্ধান্তই ১,৬৪৩ শিশুর জীবন বাঁচিয়ে দেয়। কারণ কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বন্যার জল আছড়ে পড়ে গোটা এলাকায়। ধ্বংস হয়ে যায় স্কুল ভবনটিও।

তথ্যঃ এনডিটিভি ও অনান্য নিউজ সাইট 


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code