আসলে ঘরে টিকটিকি দেখতে বিরক্তিকর লাগলেও বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা। শিকারি ও শিকার—দুই ভূমিকাতেই তারা খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। টিকটিকির ইংরেজি হলো House lizard বা Gecko। সব ধরনের টিকটিকি জাতীয় প্রাণীকে সাধারণ অর্থে Lizard বলা যায়। সাধারণ ঘরোয়া টিকটিকিকে House lizard বলা হয়, আর দেওয়ালের টিকটিকি বা নির্দিষ্ট প্রজাতির ছোট টিকটিকিগুলোকে ইংরেজিতে Gecko বলা হয়।
গুগলে আরও খোশখবর
আপনি চিড়িয়াখানার রেপটাইল হাউস ঘুরে দেখলে কোমোডো ড্রাগন, দাড়িওয়ালা ড্রাগন, গিরগিটি, গেকোসহ বিভিন্ন প্রজাতির টিকটিকি দেখা পেয়ে যেতে পারেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রায় ৭,০০০ প্রজাতির টিকটিকি পাওয়া যায়।
এই প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চারটি পা, আঁশযুক্ত ত্বক, লম্বাটে শরীর এবং চলনশীল চোখের পাতা। এই প্রাণীদের মধ্যে কেউ মরুভূমিতে, কেউ জঙ্গলে, কেউ আবার মানুষের ঘরের মধ্যে বা আশেপাশেই থাকে। তাদের আকার, রং, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে রয়েছে অসাধারণ বৈচিত্র্য।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ