একনজরে

10/recent/ticker-posts

ISRO Next-Gen Satellite ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মহাকাশে রকেট পৌঁছে দিল ইসরোর ‘দুষ্টু ছেলে’

 


খোশখবর ডেস্কঃ ফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অভিযান সফল্ভাবে সম্পন্ন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো (ISRO)। ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মহাকাশে পাঠানো হল গুরুত্বপূর্ণ নেভিগেশন উপগ্রহ NVS-03কে। এই উপগ্রহ ভারতের নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ (NavIC)-কে আরও শক্তিশালী করতে এবং তার কাজের ক্ষমতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই তথ্য দিয়েছে এনডিটিভি ডট কম।



নেভিগেশন উপগ্রহ NVS-03 আসলে কী?

এনভিএস-০৩( NVS-03) হল ভারতের দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন উপগ্রহ সিরিজের তৃতীয় উপগ্রহ। পাশাপাশি, এটি ভারতীয় আঞ্চলিক নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা বা IRNSS-এর দ্বাদশ উপগ্রহ। উপগ্রহটির আর একটি পরিচয় আছে যা হল IRNSS-1L। ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা নাভিকের কার্যক্ষমতা বাড়ানোই এর প্রধান কাজ। লক্ষ্য হল নতুন প্রযুক্তিগত সুবিধা যুক্ত করার পাশাপাশি গোটা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী করে তোলা। উপগ্রহটির সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি ভারতের মহাকাশবিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী ক্ষমতা দেশকে গর্বিত করে চলেছে বলেও মন্তব্য করেন।

গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR) 


ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা কী?

আমেরিকার GPS-এর বিকল্প হিসেবে ভারত নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন ব্যবস্থা গড়ে তুলেছে। তার নাম নাভিক। ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার ভাবনার পিছনে রয়েছে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা। তখনই ভারত বুঝতে পারে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত প্রয়োজনে বিদেশি GPS ব্যবস্থার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকাটা বিপদের হতে পারে।

এরপরই তৈরি হয় ভারতীয় আঞ্চলিক নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা বা IRNSS। পরবর্তী সময়ে এই ব্যবস্থার নাম দেওয়া হয় NavIC, যার পুরো নাম ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টাল্ল্যাশন (Navigation with Indian Constellation)। এই ব্যবস্থা ভারতের পাশাপাশি দেশের সীমানা থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অত্যন্ত নির্ভুল অবস্থান নির্ণয়, নেভিগেশন ও সময় নির্ধারণের পরিষেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।


ইসরোর ‘নটি বয়’ এখন বুদ্ধিমান ছেলে!

ইসরোর রকেট ইসরোর জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল GSLV-F18 ই উৎক্ষেপণ করেছে এই অত্যাধুনিক উপগ্রহ! একাধিক ব্যর্থতা এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার জন্য এই রকেটকে (GSLV Mk II) একসময় ‘দুষ্টু ছেলে’ (Naughty Boy) বলা হত। মোট ২০টি উৎক্ষেপণের মধ্যে ছয়টি ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। কিন্তু NVS-03-এর সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন দাবি করেন, বিশ্বে যে কোনও রকেটের তুলনায় এটি ছিল সবচেয়ে নিখুঁত উৎক্ষেপণ। ফলে এখন সেই রকেটকেই ইসরোর ‘বুদ্ধিমান ছেলে’ বা স্মার্ট বয় বলা হচ্ছে।


দেশ যখন ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতে এক গুরুত্বপূর্ণ উপহার দিল ইসরো। প্রায় ৫০ মিটার উঁচু এবং উৎক্ষেপণের সময় প্রায় ৪২০ টন ওজনের তিন-ধাপের এই রকেট আরও একবার নিজের সক্ষমতার প্রমাণ দিল। এটি ছিল ২০২৬ সালে ইসরোর তৃতীয় উৎক্ষেপণ।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code