খোশখবর ডেস্কঃ অক্টোবর মাস মানেই নোবেলের মাস। এই মাসের প্রথম সপ্তাহে গোটা বিশ্ব তাকিয়ে থাকে সুইডেনের স্টকহোমের দিকে। অবশেষে চলেই এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। সোমবার ঘোষণা হয়ে গেল ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের নাম। মস্তিষ্কের স্নায়ুকোষ নিয়ন্ত্রণের গবেষণায় ৩ বিজ্ঞানী পেলেন নোবেল চিকিৎসা পুরস্কার। নোবেল কমিটির ঘোষণার পর বিভিন্ন ওয়েবসাইট এই তথ্য প্রকাশ করেছে।
কারা পেলেন পুরস্কার?
মস্তিষ্কের পৃথক স্নায়ুকোষ কীভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় হয়, সেই প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী— কার্ল ডেইসেরথ (Karl Deisseroth), পিটার হেগেম্যান (Peter Hegemann) এবং জর্জ নাগেল (Georg Nagel)। তিন বিজ্ঞানীই মস্তিষ্কের স্নায়ুকোষকে আলো ব্যবহার করে নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তাঁদের গবেষণার অন্যতম ভিত্তি হলো লাইট-গেটেড আয়ন চ্যানেল এবং অপ্টোজেনেটিক্স (Optogenetics)।
কী গবেষণার জন্য মিলল পুরস্কার?
সোমবার সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই বছরের চিকিৎসাবিজ্ঞান বা ফিজিওলজি-র নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু নোবেলপ্রাপকদের কাজের গুরুত্ব কতটা? নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে, তাঁদের উদ্ভাবিত পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের রহস্য উন্মোচনে ব্যবহার করা হচ্ছে। যদিও এই কাজটা শুরুটা হয়েছিল এক ধরনের এককোষী সবুজ শৈবাল নিয়ে গবেষণা থেকে। নোবেল কমিটির মতে অপ্টোজেনেটিক্স নিউরোসায়েন্সে একটি নতুন যুগের সূচনা করেছে।
BREAKING NEWS The 2026 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel “for their discoveries concerning light-gated ion channels and optogenetics.” https://t.co/pkDDEBWtkz
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2026
এ বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লক্ষ মার্কিন ডলারের সমান। একক বিজ্ঞানী হোন বা একাধিক বিজয়ী বা কোনও সংগঠন—পুরস্কারের ক্ষেত্রে মোট অর্থমূল্য কিন্তু একই থাকে। সূচি অনুযায়ী সোমবার চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার পর আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার।
তথ্যঃ এনডিটিভি ও এনপিআর সাইট
২০২৬ চিকিৎসাবিজ্ঞানে নোবেল - ৫টি কুইজ
১. প্রশ্ন: ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার কতজন বিজ্ঞানী পেয়েছেন?
উত্তর: তিনজন বিজ্ঞানী।
২. প্রশ্ন: ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন বিজ্ঞানীর নাম কী?
উত্তর: কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল।
৩. প্রশ্ন: কোন গবেষণার জন্য এই তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর: মস্তিষ্কের পৃথক স্নায়ুকোষ কীভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় হয় এবং আলো ব্যবহার করে কীভাবে স্নায়ুকোষ নিয়ন্ত্রণ করা যায়—এই গবেষণার জন্য তাঁরা পুরস্কার পেয়েছেন। তাঁদের কাজের অন্যতম ভিত্তি হলো লাইট-গেটেড আয়ন চ্যানেল এবং অপ্টোজেনেটিক্স।
৪. প্রশ্ন: অপ্টোজেনেটিক্স কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর: আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষ ও মস্তিষ্কের স্নায়ু-সার্কিটের কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে অপ্টোজেনেটিক্স ব্যবহার করা হয়।
৫. প্রশ্ন: ২০২৬ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য কত?
উত্তর: ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
ফেসবুকে ‘খোশখবর’। ফলো করুন।ক্লিক করুন এই লিঙ্কে
টুইটারে ‘খোশখবর’-এর আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ