খোশখবর ডেস্কঃ অঙ্কে বিশ্বের সেরা কোন দেশটা? আপনি কী জানেন পৃথিবীর বুকে অঙ্ক করায় সবচেয়ে এগিয়ে কোন দেশের ছাত্রছাত্রীরা? সম্প্রতি হওয়া এক সমীক্ষা অনুসারে অঙ্ক করতে দক্ষ দেশগুলোর তালিকার একেবারে প্রথমেই আছে চিনের নাম। যোগ-বিয়োগ, অঙ্ক কষা কিংবা জটিল সমস্যার সমাধানে সে দেশের শিক্ষার্থীরা বাকিদের পিছনে ফেলে দিয়েছে? এই তথ্য প্রকাশ করেছে ভিজুয়াল ক্যাপিটালিস্ট ডট কম।
ছাত্র-ছাত্রীরা কতটা দক্ষভাবে অঙ্ক করতে পারে তা জানতে হওয়া আন্তর্জাতিক সমীক্ষা দি প্রোগ্র্যাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেসমেন্ট বা (পিসা – ২০২৫) PISA 2025 –এর ফল সামনে এসেছে। এতে ৬১২ স্কোর নিয়ে এক নম্বরে রয়েছে চিন।
দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের স্কোর ৫৬৩। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যাকাও— ৫৪৯ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা তাইওয়ানের স্কোর ৫৪৬। অর্থাৎ শীর্ষ ছটি স্থানের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে পূর্ব এশিয়ার শিক্ষা ব্যবস্থা। তালিকার সবচেয়ে নজরকাড়া বিষয় হল শীর্ষ ১০-এর মধ্যে সাতটিই এশিয়ার দেশ। চিনের পর সিঙ্গাপুর, ম্যাকাও, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকং—সবাই রয়েছে শীর্ষ দশে।
গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)
প্রশ্ন হল ঠিক কোথায় আছে ভারত? আসলে তালিকায় তালিকায় ভারতের নামই নেই। কারণ ভারত PISA 2025 মূল্যায়নে অংশই নেয়নি। তালিকায় নেই বলে ভারতের শিক্ষার্থীরা অঙ্কে খারাপ—এমন সিদ্ধান্তে পৌঁছনোর কোনও ভিত্তি নেই।
তালিকায় নজর কেড়েছে ইউরোপের এস্তোনিয়া। ৫০৮ পয়েন্ট নিয়ে এই দেশ অষ্টম স্থানে রয়েছে যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে তালিকায় সবচেয়ে ওপরে। এর পর সুইজারল্যান্ড ৪৯৯ পয়েন্ট নিয়ে নবম এবং যুক্তরাজ্য ৪৮৮ পয়েন্ট নিয়ে দশম। তাহলে আমেরিকা আছে কোথায়? তালিকায় কানাডা ৪৮৫ স্কোর নিয়ে ১১তম এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৪৬৩ স্কোর নিয়ে ২৭তম স্থানে।
পিসা ২০২৫-এ ৯১টি দেশ ও অর্থনীতির শিক্ষার্থী অংশ নিয়েছে। হিসেব মত এই মূল্যায়নে অংশ নিয়েছে ৭ লক্ষ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী। তারা আসলে বিশ্বের প্রায় ৩ কোটি ৩০ লক্ষ ১৫ বছর বয়সী শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে। বর্তমান সময়ে এই রকম বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থার তুলনা করতে আন্তর্জাতিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যঃ ভিজুয়াল ক্যাপিটালিস্ট ডট কম
আপনার জন্য কুইজ, গণিতে কে সেরা?
১. PISA 2025-এর গণিতের তালিকায় কোন দেশ প্রথম স্থানে রয়েছে?
উত্তর: চিন
২. PISA 2025-এ চিনের গড় গণিত স্কোর কত?
উত্তর: ৬১২ পয়েন্ট।
৩. গণিতের তালিকায় দ্বিতীয় স্থানে কোন দেশ রয়েছে?
উত্তর: সিঙ্গাপুর, যার স্কোর ৫৬৩।
৪. PISA 2025-এর গণিতের তালিকায় ভারতের নাম নেই কেন?
উত্তর: কারণ ভারত PISA 2025 মূল্যায়নে অংশ নেয়নি। তাই ভারতের কোনও স্কোর বা র্যাঙ্ক প্রকাশিত হয়নি।
৫. PISA 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র কত নম্বরে রয়েছে?
উত্তর: ২৭তম স্থানে, ৪৬৩ পয়েন্ট নিয়ে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]


0 মন্তব্যসমূহ