একনজরে

10/recent/ticker-posts

Nobel Prize Literature 2026 স্মৃতির শোকগাথা লিখে সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন

 

খোশখবর ডেস্কঃ স্মৃতি সতত সুখের হয় না। কখনও কখনও তা হয়ে ওঠে শোক ও বেদনায় ভারাক্রান্ত। গভীর বেদনার স্মৃতিকথা লিখেই ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে যে শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করার জন্য তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে।


অ্যান কারসন তাঁর হারানো ভাই কথা ভেবে তাঁর স্মৃতিকথা লিখেছেন।এই স্মৃতিকথা হল ‘নক্স’। এটি তাঁর বড় ভাই মাইকেল কারসনের জীবন ও মৃত্যুকে কেন্দ্র করে লেখা। ২০১০ সালে প্রকাশিত হয় বইটি। মাইকেল কারসন কানাডায় একটি মাদক পাচারের মামলায় জড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর দুই দশকেরও বেশি সময় ভারত ও ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ২০০০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে তাঁর মৃত্যু হয়।

অ্যান কারসনের এই শোকগাথাকে নোবেল কমিটি এক অবিস্মরণীয় রচনা হিসেবে উল্লেখ করেছে। ১৯৫০ সালের ২১ জুন কানাডার টরন্টোতে জন্ম অ্যান কারসনের। তিনি একজন অধ্যাপক এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code