খোশখবর ডেস্কঃ সামনেই আসছে শীতের দিন। ঠান্ডার দিনে আপনার শরীর ও মনকে চাঙা করে তুলতে এক কাপ গরম চা বা কফির কোনও তুলনা নেই। দুটিই অত্যন্ত জনপ্রিয় পানীয়। কিন্তু কোনটি বেশি উপকারী? সত্যি বলতে কী এককথায় এর কোনও উত্তর দেওয়া সম্ভব নয়। তাই চলুন সংক্ষেপে জেনে নিই কোন পানীয়ের উপকারিতা কেমন?
বিশ্বজুড়েই চা ও কফির জনপ্রিয়তা বিপুল। তবে দুটি পানীয়েরই শরীরের উপর আলাদা প্রভাব রয়েছে। তাই কোনটি আপনার পক্ষে বেশি উপকারী, তা নির্ভর করবে আপনার শরীরের চাহিদা এবং স্বাস্থ্যের উপর।
গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)
প্রথমেই জানার চেষ্টা করা যাক শরীরে শক্তি জোগাতে কোন পানীয় বেশি কার্যকর? এটা জানা যে চায়ের তুলনায় কফিতে সাধারণত ক্যাফিনের পরিমাণ বেশি থাকে। ফলে কফি পান করলে আপনি দ্রুত সতেজ হতে পারবেন। পাশাপাশি এই পানীয় মনোযোগও বাড়তে পারে বলে জানিয়েছে কিছু গবেষণা। তাই শীতের সময় সকালে ঘুম থেকে উঠে অনেকেই কফি পান করতে পছন্দ করেন। অন্যদিকে, গ্রিন টি ও ব্ল্যাক টিতে সাধারণত কফির তুলনায় কম ক্যাফিন থাকে। ফলে চা পানে মৃদু উদ্দীপনা তৈরি হলেও তাতে আপনি থাকতে পারবেন সতেজ।
তবে কফিতে থাকা ক্যাফিনের প্রভাব বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। ফলে সন্ধ্যায় কফি পান করলে কারও কারোর ঘুমে প্রভাব পড়তে পারে। চায়ের ক্যাফিনের পরিমাণ সাধারণত কম হলেও রাতের দিকে ব্ল্যাক টি ও গ্রিন টি পান করলেও ঘুমের সমস্যা হতে পারে।
অনেকে বলেন কফি খেলে হজমশক্তির উপর প্রভাব পড়ে। কফি অম্বল, পেট ফাঁপা বা অস্বস্তি তৈরি করতে পারে। চা তুলনামূলকভাবে সহনীয় হলেও চায়ের ক্যাফিনও হজমের সমস্যা বাড়াতে পারে। তবে ভেষজ চা বা হার্বাল টির ব্যপারটা আলাদা।
আপনার মেজাজ ও মানসিক চাপের উপর প্রভাব ফেলতে পারে চা ও কফি। চায়ে রয়েছে এল-থিয়ানিন (L-theanine) নামের একটি অ্যামাইনো অ্যাসিড – যা অনেক ক্ষেত্রে সতেজতা ও মানসিক প্রশান্তি এনে দেয়। তাই মানসিক চাপের মধ্যে যাঁরা শান্তভাবে কাজ করতে চান, তাঁদের কাছে চা একটি ভালো বিকল্প হতে পারে।
কাজেই এটা বলাই যায় যে চা ও কফির মধ্যে কোনও একটিকে সবার জন্য সেরা বলে বেছে নেওয়া কঠিন। তবে যেটিই পান করুন না কেন, পরিমিতি বজায় রাখবেন, যা আপনাকে দেবে আরাম ও সুস্থতা।
শীতে চা না কফি? আপনার জন্য ৫টি কুইজ
১. প্রশ্ন: চা ও কফির মধ্যে সাধারণত কোন পানীয়তে ক্যাফিনের পরিমাণ বেশি থাকে?
উত্তর: কফিতে।
২. প্রশ্ন: সন্ধ্যায় কফি পান করলে কারও কারও কী সমস্যা হতে পারে?
উত্তর: ঘুমের সমস্যা হতে পারে।
৩. প্রশ্ন: চায়ে থাকা কোন অ্যামাইনো অ্যাসিড মানসিক প্রশান্তি আনতে সাহায্য করতে পারে?
উত্তর: এল-থিয়ানিন (L-theanine)।
৪. প্রশ্ন: কফি পান করলে হজমের কী কী সমস্যা দেখা দিতে পারে?
উত্তর: অম্বল, পেট ফাঁপা বা পেটে অস্বস্তি হতে পারে।
৫. প্রশ্ন: চা ও কফির মধ্যে কোনটি সবার জন্য বেশি উপকারী?
উত্তর: কোনও একটিকে সবার জন্য সেরা বলা যায় না। কোনটি বেশি উপকারী, তা ব্যক্তির শরীরের চাহিদা ও স্বাস্থ্যের উপর নির্ভর করে। তাই চা বা কফি যা-ই পান করুন, পরিমিতি বজায় রাখা জরুরি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]

.jpg)

0 মন্তব্যসমূহ