একনজরে

10/recent/ticker-posts

United Nations Day চরম সঙ্কটেও আলো দেখায় ইউনাইটেড নেশনস। জানেন ২৪ অক্টোবর কেন পালিত হয় রাষ্ট্রসংঘ দিবস?

 


খোশখবর ডেস্কঃ প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয় রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস ডে ( United Nations Day)। কারণ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সংস্থার প্রতিষ্ঠা হয়। এই দিনেই রাষ্ট্রসংঘের সনদ (United Nations Charter) কার্যকর হয়েছিল। এই প্রতিষ্ঠাতা সনদে অধিকাংশ স্বাক্ষরকারী দেশ, যার মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যও ছিল, অনুমোদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে রাষ্ট্রসংঘ।



বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রসংঘ দিবস উপলক্ষে এই সংস্থার কাজ, সাফল্য ও লক্ষ্য নিয়ে আলোচনা সভা, বৈঠক এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৭১ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ সদস্যদেশগুলিকে এই দিনকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের সুপারিশ করে।

গুগলে আরও খোশখবর( KHOSHKHOBOR)   




রাষ্ট্রসংঘ দিবসের ইতিহাস

ইউকিপিডিয়ার তথ্য অনুসারে ১৯৪২ সালের ১৪ জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের উদ্যোগে মিত্রশক্তির সংহতি প্রকাশ এবং সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেই দিনটি ছিল আমেরিকার পতাকা দিবসের সঙ্গে যুক্ত। এর প্রায় ছয় মাস আগে, ১৯৪২ সালের ১ জানুয়ারি, মিত্রদেশগুলি ‘ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনস’ বা ‘রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র’-এ স্বাক্ষর করেছিল।


বর্তমান রাষ্ট্রসংঘ দিবসের সঙ্গে সরাসরি সম্পর্ক বা মিল (কারণ, তখনও ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয়নি) না থাকলেও নিউ ইয়র্কে ‘নিউ ইয়র্ক অ্যাট ওয়ার’ নামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। লন্ডনেও এই উপলক্ষে অনুষ্ঠান হয়। সোভিয়েত ইউনিয়ন ও চিনের সরকারও দিনটি পালন করেছিল। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সংহতি দিবস পালিত হয়।


কেন ও কিভাবে পালিত হয় রাষ্ট্রসংঘ দিবস

রাষ্ট্রসংঘ দিবসের আসল বার্তা হল বিশ্বজুড়ে শান্তি, সংহতি, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মানবজাতির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা। এই দিন কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস নয়। এর লক্ষ্য হল বিশ্বজুড়ে সংঘাত ও সংকটের সময়ে দেশগুলিকে আলোচনার টেবিলে নিয়ে আসা এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে রাষ্ট্রসংঘের যে ভূমিকা তা এই দিনটিতে বিশেষভাবে তুলে ধরা।

 ১৯৫১ সালে এমন দিনেই রাষ্ট্রসংঘের ডাক প্রশাসন (United Nations Postal Administration) প্রথম রাষ্ট্রসংঘের ডাকটিকিট প্রকাশ করে। এই দিন পালনের মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সংস্কৃতি ও বৈচিত্র্যকে তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনা, নাচ-গানের পাশাপাশি বিশ্বের নানা দেশে খাবার নিয়ে খাদ্য উৎসবও হয় ।

তথ্যঃ রাষ্ট্রসংঘের সরকারি ওয়েবসাইট ও উইকিপিডিয়া



রাষ্ট্রসংঘ দিবস – আপনার জন্য ৫টি কুইজ

প্রশ্ন ১: প্রতি বছর কবে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয়?

ক) ৫ জুন খ) ২৪ অক্টোবর গ) ১০ ডিসেম্বর ঘ) ১ জানুয়ারি

সঠিক উত্তর: খ) ২৪ অক্টোবর

প্রশ্ন ২: কোন সালে রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯১৯ সালে খ) ১৯৩৯ সালে গ) ১৯৪৫ সালে ঘ) ১৯৫১ সালে

সঠিক উত্তর: গ) ১৯৪৫ সালে

প্রশ্ন ৩: রাষ্ট্রসংঘ দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের সুপারিশ কোন সালে করা হয়?

ক) ১৯৪৭ সালে খ) ১৯৫১ সালে গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৭১ সালে

সঠিক উত্তর: ঘ) ১৯৭১ সালে

প্রশ্ন ৪: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ সালের ১৪ জুন রাষ্ট্রসংঘ দিবসের নামে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল?

ক) আন্তর্জাতিক খাদ্য উৎসব খ) মিত্রশক্তির সংহতি প্রকাশ ও সামরিক কুচকাওয়াজ গ) আন্তর্জাতিক শান্তি সম্মেলন ঘ) বিশ্ব ক্রীড়া প্রতিযোগিতা

সঠিক উত্তর: খ) মিত্রশক্তির সংহতি প্রকাশ ও সামরিক কুচকাওয়াজ

প্রশ্ন ৫: কোন সালে রাষ্ট্রসংঘের ডাক প্রশাসন প্রথম রাষ্ট্রসংঘের ডাকটিকিট প্রকাশ করে?

ক) ১৯৪৫ সালে খ) ১৯৪৭ সালে গ) ১৯৫১ সালে ঘ) ১৯৭১ সালে

সঠিক উত্তর: গ) ১৯৫১ সালে




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code