একনজরে

10/recent/ticker-posts

screen time and children স্ক্রিন টাইমের চেয়ে শিশুদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ তারা কী দেখছে? জানাচ্ছে নতুন এক পর্যবেক্ষণ

 


খোশখবর ডেস্কঃ ছোটদের বা শিশুদের স্ক্রিন টাইম নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। স্ক্রিন টাইম বলতে বোঝায় তারা কতক্ষণ স্ক্রিন বা মোবাইল-টিভি দেখছে বা তার সঙ্গে থাকছে। অর্থাৎ স্ক্রিন টাইম হল মোবাইল-টিভি দেখার সময়সীমা। গোটা পৃথিবী জানে বাচ্চারা মোবাইল বা টিভি দেখায় কতটা আকর্ষণ অনুভব করে। এবার নতুন গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য! 


তাতে বলা হচ্ছে শিশুরা কী দেখছে, তা হয়তো স্ক্রিন টাইমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গবেষণাভিত্তিক পর্যালোচনা বলছে, শুধু কতক্ষণ শিশু পর্দার সামনে থাকছে, তা নয়; পর্দায় কী দেখানো হচ্ছে, সেটিও শিশুর বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এই নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আর্থ ডট কম।



শিশুদের স্ক্রিন টাইম, নতুন গবেষণা ও পর্যবেক্ষণ

আমেরিকার জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক মিনাল মনীষা এবং সহলেখক উইলিয়াম স্নাইডার নিম্ন আয়ের পরিবারের ছোট শিশুদের নিয়ে করা ৩০টি গবেষণা পর্যালোচনা করেছেন। নতুন গবেষণায় উঠে এসেছে, শিশুদের টেলিভিশন দেখার পছন্দ তাদের ঘুম, আচরণ ও শেখার সঙ্গে যুক্ত। পাশাপাশি বয়সভেদে এর গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তাঁদের পর্যবেক্ষণে উঠে এসেছে, শিশুর বয়স, অনুষ্ঠানের বিষয়বস্তু এবং টিভি দেখার সময় পরিবারের ভূমিকা — সবকিছুর সঙ্গেই শিশুদের বিকাশের সম্পর্ক থাকতে পারে।

গুগলে আরও খোশখবর(KHOSHKHOBOR)  



  

তাঁদের পর্যবেক্ষণে দেখা গিয়েছে, হিংসাত্মক বিষয়বস্তু দেখার সঙ্গে শিশুদের আক্রমণাত্মক আচরণের সম্পর্ক রয়েছে। অন্যদিকে, সদয় আচরণ ও সহযোগিতার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া অনুষ্ঠান ইতিবাচক আচরণের সঙ্গে যুক্ত হতে পারে। তবে গবেষকেরা সতর্ক করেছেন, কোনও একটি অনুষ্ঠান দেখলেই শিশুর আচরণ বা ব্যক্তিত্ব বদলে যায়, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো প্রমাণ এখনও তাঁদের হাতে আসে নি।



শিশুদের স্ক্রিন ব্যবহার, সচেতন হোন আপনিও

এই পর্যবেক্ষণ থেকে বিশেষজ্ঞদের মত হল শিশুদের স্ক্রিন ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি তারা কী দেখছে, সে বিষয়েও বাবা-মায়েদের সচেতন হওয়া প্রয়োজন। যেমন আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস ছোট শিশুদের সঙ্গে বসে অনুষ্ঠান দেখার এবং সেই বিষয়বস্তু নিয়ে কথা বলার পরামর্শ দেয়। এই পদ্ধতিকে বলা হয় ‘কো-ভিউইং’ বা একসঙ্গে স্ক্রিন দেখা। এর ফলে শিশুরা কী দেখছে, তা বোঝার পাশাপাশি কোনও বিভ্রান্তিকর বা অনুপযুক্ত আচরণ নিয়েও আলোচনা করা সম্ভব।



তবে গবেষকেরা দেখেছেন প্রত্যেক পরিবারের পরিস্থিতি এক নয়। বাবা-মায়ের কাজের চাপ, শিশুর দেখাশোনার সুযোগ এবং নিরাপদে খেলাধুলার জায়গার অভাবের মতো বিষয়ও শিশুদের স্ক্রিন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে। এক্ষেত্রে পরিবারের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা জরুরি। ২০২৫ সালের Common Sense Media-র একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, নিম্ন আয়ের পরিবারের শিশুরা তুলনামূলকভাবে বেশি সময় বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে।



শুধু স্ক্রিন বন্ধ করে দেওয়া সমাধান নয়

শিশু বা ছোটরা কতক্ষণ মোবাইল বা টিভি দেখছে, সেই দিকে আপনার নজর রাখা অবশ্যই প্রয়োজন। তবে তার পাশাপাশি কয়েকটি বিষয় মাথায় আপনাকে মাথায় রাখতেই হবে। যেমন শিশু যে অনুষ্ঠান দেখছে, তার বিষয়বস্তু ও আচরণগত বার্তা সম্পর্কে সচেতন থাকুন।

.......................

শিশু যে অনুষ্ঠান দেখছে, তার বিষয়বস্তু ও আচরণগত বার্তা সম্পর্কে সচেতন থাকুন। হিংসাত্মক বা ভয় ধরানো অনুষ্ঠানের বদলে ভাল আচরণ, সহযোগিতা ও ইতিবাচক মূল্যবোধ শেখায় এমন অনুষ্ঠান বেছে নিতে সাহায্য করুন। শিশুর বয়স ও বিকাশের স্তরের সঙ্গে অনুষ্ঠানটি মানানসই কি না, তা বিবেচনা করুন। সম্ভব হলে শিশুর সঙ্গে বসে অনুষ্ঠান দেখুন এবং পরে তা নিয়ে কথা বলুন।

....................


 হিংসাত্মক বা ভয় ধরানো অনুষ্ঠানের বদলে ভাল আচরণ, সহযোগিতা ও ইতিবাচক মূল্যবোধ শেখায় এমন অনুষ্ঠান বেছে নিতে সাহায্য করুন। শিশুর বয়স ও বিকাশের স্তরের সঙ্গে অনুষ্ঠানটি মানানসই কি না, তা বিবেচনা করুন। সম্ভব হলে শিশুর সঙ্গে বসে অনুষ্ঠান দেখুন এবং পরে তা নিয়ে কথা বলুন। বিশেষ করে ঘুমের আগে শিশুর স্ক্রিন ব্যবহারের অভ্যাস ও ঘুমের সমস্যার দিকে নজর দিন।

তথ্যঃ আর্থ ডট কম


শিশুদের স্ক্রিন টাইম নিয়ে আপনার জন্য কুইজ


১. প্রশ্ন: স্ক্রিন টাইম বলতে কী বোঝায়?

উত্তর: শিশু বা অন্য কোনও ব্যক্তি মোবাইল, টেলিভিশন, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল পর্দার সামনে যতক্ষণ সময় কাটায়, তাকে স্ক্রিন টাইম বলা হয়।

২. প্রশ্ন: নতুন গবেষণা অনুযায়ী, শিশুদের স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ?

উত্তর: শুধু কতক্ষণ স্ক্রিন দেখছে, তা নয়; তারা কী ধরনের অনুষ্ঠান বা বিষয়বস্তু দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।

৩. প্রশ্ন: হিংসাত্মক অনুষ্ঠান দেখার সঙ্গে শিশুদের কোন ধরনের আচরণের সম্পর্ক পাওয়া গিয়েছে?

উত্তর: গবেষণায় হিংসাত্মক বিষয়বস্তু দেখার সঙ্গে শিশুদের আক্রমণাত্মক আচরণের সম্পর্ক পাওয়া গিয়েছে।

৪. প্রশ্ন: শিশুদের সঙ্গে বসে একসঙ্গে টিভি বা মোবাইল দেখার পদ্ধতিকে কী বলা হয়?

উত্তর: এই পদ্ধতিকে বলা হয় ‘কো-ভিউইং’ (Co-viewing)। এর মাধ্যমে বাবা-মায়েরা শিশুদের দেখা বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারেন।

৫. প্রশ্ন: শিশুদের স্ক্রিন ব্যবহারের অভ্যাস নিয়ে বাবা-মায়েদের কী কী বিষয়ে সচেতন থাকা প্রয়োজন?

উত্তর: স্ক্রিন দেখার সময়সীমা নিয়ন্ত্রণের পাশাপাশি অনুষ্ঠানের বিষয়বস্তু, শিশুর বয়সের সঙ্গে তার উপযোগিতা এবং ঘুমের উপর সম্ভাব্য প্রভাবের দিকেও নজর রাখা প্রয়োজন। সম্ভব হলে শিশুদের সঙ্গে বসে অনুষ্ঠান দেখা এবং তা নিয়ে আলোচনা করাও উপকারী হতে পারে।




[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code