খোশখবর ডেস্কঃ টাক নিয়ে চিন্তিত নয় এমন মানুষের সংখ্যা হাতে গোনা। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের এক দুশ্চিন্তার বিষয় হল টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া। বাজারে চুল গজানোর হরেক রকমের ওষুধ, তেল ইত্যাদির বিজ্ঞাপনে বধ হওয়ার পাশাপাশি রকমারি ভুল চিকিৎসার পিছনেও ছোটেন অনেকে। সিংহভাগ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য তো দূরের কথা, অনেকেরই হয়ে যায় আরও ক্ষতি। তবে এবার কোনও ওষুধ বা তেলের ব্যাপার নয়, আশার আলো দেখাচ্ছে এক চিরুনি। এ এক এমন চিরুনি যা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে চুল গজাতে সাহায্য করবে আপনার টাকে।
সদ্য আন্তর্জাতিক ঐতিহ্যবাহী বিজ্ঞানপত্রিকা Nature Communications-এ প্রকাশিত একটি গবেষণা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে চুল নিয়ে হতাশাজনক বাস্তবতায় এক চমকপ্রদ আশার আলো দেখিয়েছেন চিনের গবেষকরা। বেজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন একটি অভিনব প্রযুক্তি নির্ভর বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবন করেছেন, যা গবেষণাগারের পরীক্ষায় ইঁদুরের মাথায় প্রায় ৯৮ শতাংশ চুল পুনরায় গজাতে সক্ষম হয়েছে। এই নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে পপুলার সায়েন্স ডট কম।
বাইরে থেকে দেখতে এটি আর দশটি সাধারণ প্লাস্টিকের চিরুনির মতোই মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে রয়েছে এক অনন্য ইঞ্জিনিয়ারিং। চিনা গবেষকদের তৈরি এই বিশেষ চিরুনিটির নাম দেওয়া হয়েছে ‘ডিট্যাঙ্গল’ (Detangle)।
প্রচলিত স্কিন ক্রিম বা ওষুধগুলো সাধারণত ত্বকের ওপরের স্তরেই আটকে থাকে, চুলের মূল ফলিকল পর্যন্ত পে পৌঁছাতে পারে না। ঠিক সেখানেই কাজ করে এই চিরুনি? আসলে চিরুনিটির হাতলের ভেতরে রয়েছে একটি ছোট কিন্তু অত্যাধুনিক সার্কিট বোর্ড। আর চিরুনির উপর-নীচ করা দাঁতগুলোতে নিখুঁতভাবে বসানো হয়েছে বিশেষ ইলেকট্রোড বা তড়িৎদ্বার। দাঁতের এই উচ্চতার পার্থক্যের ফলে চিরুনিটি ব্যবহারের সময় একটি 'স্পন্দিত বৈদ্যুতিক ক্ষেত্র' তৈরি করে। দেখা গেছে এই প্রযুক্তিতে ব্যবহৃত চিরুনি চিকিৎসার উপাদানগুলিকে চুলের গোড়ার বা হেয়ার ফলিকলের অঞ্চলে প্রায় নয় গুণ বেশি গভীরে পৌঁছাতে সক্ষম।
বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৫০ কোটি মানুষ বংশগত টাক পড়ার সমস্যায় ভুগছেন। তবে গবেষণাগারের এই সাফল্য চোখধাঁধানো হলেও বাস্তব সত্য হলো—এখনই দোকান বা অনলাইন থেকে এই চিরুনি কিনে ব্যবহার করার কোনো সুযোগ নেই। মানুষের জন্য বেশ কিছু প্রযুক্তিগত বাধা ও বৈজ্ঞানিক ধাপ অতিক্রম করা বাকি। পরীক্ষাগারে ইঁদুরের ৯৮% চুল ফেরানোর বিস্ময়কর সাফল্য মিললেও তা মানুষের মাথায় চুল ফিরিয়ে আনার যাদু চিরুনি হয়ে উঠতে পারবে কী না তা নিয়েই পরীক্ষা- নিরিক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
চুল গজানোর বৈদ্যুতিক চিরুনি – আপনার জন্য কুইজ
১. চিনের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চুল গজানোর অভিনব বৈদ্যুতিক চিরুনি তৈরি করেছেন?
ক) পিকিং বিশ্ববিদ্যালয়
খ) বেইহাং বিশ্ববিদ্যালয়
গ) সিংহুয়া বিশ্ববিদ্যালয়
ঘ) ফুদান বিশ্ববিদ্যালয়
উত্তর: খ) বেইহাং বিশ্ববিদ্যালয়।
২. গবেষকদের তৈরি বিশেষ বৈদ্যুতিক চিরুনিটির নাম কী?
ক) হেয়ারগ্রো
খ) হেয়ারম্যাজিক
গ) ডিট্যাঙ্গল (Detangle)
ঘ) হেয়ারবুস্ট
উত্তর: গ) ডিট্যাঙ্গল (Detangle)।
৩. গবেষণাগারে ইঁদুরের মাথায় এই বৈদ্যুতিক চিরুনি ব্যবহারের ফলে প্রায় কত শতাংশ চুল পুনরায় গজিয়েছে?
ক) ৫০ শতাংশ
খ) ৭৫ শতাংশ
গ) ৮৫ শতাংশ
ঘ) ৯৮ শতাংশ
উত্তর: ঘ) ৯৮ শতাংশ।
৪. ডিট্যাঙ্গল চিরুনিটি কীভাবে কাজ করে?
ক) চুলের গোড়ায় বিশেষ তেল পৌঁছে দিয়ে
খ) মাথার ত্বক ঠান্ডা রেখে
গ) স্পন্দিত বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে
ঘ) চুলের গোড়ায় তাপ প্রয়োগ করে
উত্তর: গ) স্পন্দিত বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে।
৫. বিশ্বজুড়ে আনুমানিক কত মানুষ বংশগত টাক পড়ার সমস্যায় ভুগছেন?
ক) ৫০ কোটি
খ) ১০০ কোটি
গ) ১৫০ কোটি
ঘ) ২০০ কোটি
উত্তর: গ) ১৫০ কোটি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদেসামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
.jpg)

0 মন্তব্যসমূহ