একনজরে

10/recent/ticker-posts

Solar eclipse Google Animation সার্চ স্ক্রিনে ‘সূর্যগ্রহণ’-এর অ্যানিমেশন বানাল গুগল


খোশখবর ডেস্কঃ ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা ‘রিং অফ ফায়ার’ নামেও পরিচিত তা নিয়ে ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আর এই ঘটনা নিয়েই সূর্যগ্রহণের অ্যানিমেশন তৈরি করল গুগল। গুগল কোনও বিশেষ দিন এলেই তা উদযাপনের জন্য চমৎকার ডুডল প্রকাশ করে। এবার এই মজার সূর্যগ্রহণ ফিচার পৃথিবীর যেকোনো জায়গা থেকে দেখা যাবে।

গুগলে আরও 'খোশখবর'


নাসার মতে, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে আসে, কিন্তু পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। দূরে থাকার কারণে চাঁদ সূর্যের তুলনায় ছোট দেখায় এবং পুরো সূর্য ঢেকে দিতে পারে না। ফলে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল রিং দেখা যায়, যা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। সূর্যের চারপাশে একটি উজ্জ্বল আগুনের বলয়ের মতো রিং দৃশ্যমান হওয়ায় তাকে বাংলায় বলে বলয় গ্রাস সূর্যগ্রহণ।


গুগলের এই অ্যানিমেশন কীভাবে কাজ করবে? এটা দেখতে প্রথমে আপনার ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার খুলুন। এরপর সার্চ বারে লিখুন "solar eclipse" এবং এন্টার প্রেস করুন। তারপর অপেক্ষা করলেই আপনি দেখতে পাবেন একটি গ্রাফিক অ্যানিমেশন—চাঁদ সূর্যের উপর দিয়ে অতিক্রম করছে, আর সূর্যের বাইরের স্তর অর্থাৎ করোনা দৃশ্যমান হচ্ছে।

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code